শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩



কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বই পৌঁছেছে

২০১৪ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের জন্য কাউখালী উপজেলার সকল স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য সরকার পাঠানো শতভাগ পাঠ্যপুস্তক ইতিমধ্যেই পৌঁছেছে। বিরোধী দলের ডাকা একটানা হরতাল-অবরোধ উপেক্ষা করে সরকার আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধারদের হাতে বই পৌঁছাতে সক্ষম হলো।
জানা যায়, উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে এ বই পাঠানো হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষাবর্ষের প্রথম দিন ২ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে 'বই উৎসব দিবস' পালন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরের ২ জানুয়ারি 'বই উৎসব দিবস' পালিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন