রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

জিয়ানগরে বিএনপির ও জামায়াতের জোরালো হরতাল

 পিরোজপুরের জিয়ানগরে শুক্কুর আলী নিহত হওয়ার প্রতিবাধে বিএনপির ও জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে।  রোববার এ উপজেলায় দূরপাল¬ার কোন যানবাহন চলাচল করেনি উপজেলার ১ টি ফেরী সার্ভিসও বন্ধ ছিল । শান্তির্পূন ভাবে পালিত হয়েছে হরতাল। হরতালের কারনে জিয়ানগর -বালিপাড়ার চন্ডিপুর সড়কের   কএক টি ¯পটে গাছ ফেলে ও   রাস্তা কেটে প্রতিবন্দকতা সৃষ্টি করেন । উপজেলা সদর, ঘোসেরহাট-চন্ডিপুর-বালিপাড়া ও সাইদখালি সহ বিভিন্ন্য এলাকায় ককটেল বিষ্ফোরণ করেছে বলে জানাযায়। শনিবার হরতাল সমর্থনকারীরা উপজেলার জিয়ানগর ,চন্ডিপুর,বালিপাড়া,গাবগাছিয়া সহ বিভিন্ন স্থানে মিছিল করেছে।  এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সড়ক খনন করে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। হরতালকে সমর্থন করে উপজেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ব্যবসায়ীরা। দূরপালার গাড়ীসহ কোন যানবাহন চলাচল করেনি। সর্বত্র আইন শৃংখলা রক্ষা কারী বাহিনীকে টহল দিতে দেখা যায়। উলেক্ষ্য গত বৃহস্পতিবার রাত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জিয়ানগরে  ১৮ দলের মিছিলে গুলিবর্ষনে শুক্কুর আলী (২২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়। গুলিবিদ্ধ আরো ৭ জন সহ ১৫ জন আহত হয়েছে।  উপজেলা বিএনপি সভাপতি আঃ লতিফ হাওলাদার জানান। পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার তার বাড়ির ছাদ থেকে নিজের লাইসেন্সধারী বন্দুক দিয়ে মিছিলের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে আহত হয়ে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জামায়াত কর্মী শুক্কুর আলী মারা যায়।  শুক্কুর আলী নিহত হওয়ার প্রতিবাদে আমরা এ হরতাল পালন করেছি।

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

কাউখালীর আজো স্মৃতিসৌধ নির্মিত হয়নি

 প্রতিনিধি,
Sat, 14 Dec, 2013 08:216 PM
কাউখালী (পিরোজপুর): স্বাধীনতা ৪২ বছর পার হলেও কাউখালীর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মিত হয়নি।
একাত্তরের ৯ মাসে সন্ধ্যা নদী ও উপজেলার বিভিন্ন স্থান থেকে ধরে আনা অসংখ্য মানুষ হত্যা করা হয় উপজেলার পূর্ব আমড়াজুরি কাউখালী লঞ্চঘাট সংলগ্ন পাইলট হাউজের সামনের বধ্যভূমিতে। পাকবাহিনী পাইলট হাউজের তিনতলা ভবনে ক্যাম্প স্থাপন করে এলাকার রাজাকার ও দালালদের সহায়তায় নিরীহ মানুষদের ধরে নির্যাতনের পর হত্যা করতো।
প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের শ্রমিক সরদার কুমিয়ান গ্রামের বাসিন্দা ফজলে আলী (৭৬) ওই সময় ঘাটে কাজ করতেন। একদিন তাকেও পাকবাহিনী ধরে নিয়ে যায়। এ সময় কচুয়াকাঠি গ্রামের আব্বাসের ছেলে রাজাকার আক্কেল আলী পাকবাহিনীকে ঘাটের লেবার এ কথা বুঝিয়ে মুক্ত করে দেয়। এরপর থেকে তিনি সব সময় ঘাটে যেতেন আর দেখেছেন লোকজন ধরে এনে ওই পাইলট হাউজে বেদম মারপিট করতো। ৩/৪ জন করে রশি দিয়ে বেধে টেনে নদীর পারে নিয়ে গুলি করে হত্যা করতো। তার মতে এমন কোনোদিন ছিলনা যেদিন হত্যা না করতো। ওইখানে ৪/৫ শ’ লোক হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
ওই বধ্যভূমিতে অসংখ্য মানুষ হত্যা করা হলেও সমকাল সুহৃদ সমাবেশের কাউখালী উপজেলার আহ্বায়ক সমাজসেবক আব্দুল লতিফ খসরুর সংগ্রহ শালা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের করা তালিকা থেকে ২০ জনের নাম পাওয়া যায়।
এরা হলেন- কেউন্দিয়া গ্রামের মো. মোক্তাদিরুল ইসলাম (বেলাল), মো. শাফায়েত হোসেন, কাউখালী বন্দরের দুলাল চন্দ্র মুখার্জি, পরিমল চন্দ্র, আসপর্দির গন্ধর্বুর চৈতন্য নাথ মণ্ডল, ক্ষেত্রমোহন মণ্ডল, গোপাল চন্দ্র মণ্ডল, নির্মল চন্দ্র সমদ্দার, অমূল্য চন্দ্র সমদ্দার, যদুনাথ সরকার, ডা. হরাকান্ত কর্মকার, গোলকচন্দ্র সমদ্দার, চিরাপাড়ার রাম বষ্ণু খাসকেল, বলাই সিকদার, মাখন বিশ্বাস, বিনাত সমদ্দার, অতুল মুখার্জি, বেত্ত বাসী জয়কুলের ফজলু শিকদার, আইরনের আব্দুল আউয়াল।
এ বিষয় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন আর রশিদ সাইদ জানান, পাইলট হাউজে একটি শক্তিশালী ক্যাম্প ছিল। এখানে গানবোট নিয়ে সবসময় বিভিন্ন এলাকায় অপারেশন করতো।
কাউখালী ছাড়াও রাজাপুর ও স্বরূপকাঠি বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে পাইলট হাউজের মধ্যে অমানুষিক নির্যাতনের পর হত্যা করতো। তারা লঞ্চ থেকে লোকজন নামিয়ে হত্যা করতো। যে কারণে সঠিক হিসাব বলা যাবেনা। ওইখানে ৪/৫ শ’ লোক হত্য করেছে পাকবাহিনী।
বিভিন্ন সময় ১০/১২ বার দরখাস্ত আকারে বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানানো হয়েছে। সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কাউখালী অঞ্চলের শহীদদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে  গাছ ফেলে ও ব্রিজের পাটাতন খুলে সড়ক অবরোধের চেস্টা


কাউখালী  সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী-ভান্ডারিয়া –ভিটাবারিয়া সড়ক সহ  বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর থেকে সড়কের পার্শ্বের  গাছ কেটে ফেলে ও ট্রায়ারে আগুন দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ছিলো জামায়াত-শিবির। এর ফলে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তা থেকে ভান্ডারিয়া পযন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া চৌরাস্তা, বেলতলা, তালুকদার হাটের দুইপাশের গাছ কেটে এবং ব্রিজের পাটাতন তুলে ফেলে সড়ক অবরোধ করে ।পরে স্থানীয় পুলিশ প্রশাসন সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে ফেলে এবং ব্রিজের পাটাতন বিকেল পষর্ন্ত মেরামত না করায় যানবাহন চলাচল করতে পারেবি বলে এলাকা বাসী জানান।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে কলেজ ছাত্র ২০দিন ধরে রহস্যজনক নিখোঁজ


কাউখালী প্রতিবেদক
পিরোজপুরেরর কাউখালীতে মো. ফরহাদ রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় স্বরূপকাঠী  উপজেলা পরিষদের পিছনের ভাড়া বাসা থেকে  বের হয়ে ওই কলেজ ছাত্র আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ফরহাদের কাউখালীর পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মো. সাইদুর রহমানের ছোট ছেলে সে  পার্শ্ববর্তী স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। 
তার উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা মুখমন্ডল গোলাকার। নিখোঁজের সময় পরনে ছিলো কালো রংয়ের ট্রাউজার ও গায়েছিল নিল রংয়ের টি শার্ট। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে নিখোঁজ ফরহাদের বাবা২৩ নবেম্বও। নেছারাবাদ থানায় জিডি  ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছেন।কলেজ ছাত্র ফরহাদের কেউ সন্ধান পেলে  যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর ০১৭১৮৬২৪৩০৯ ।কলেজ ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ  থানার অফিসার ইনচার্জ বলেন,নিখোঁজ কলেজ ছাত্রের বাবা ছেলে নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।##

একক প্রার্থী জেপিরআনোয়ার হোসেন মঞ্জু 

কাউখালী সংবাদদাতা
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়রম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
 তফসিল ঘোষণার পর পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আনোয়ার হোসেন মঞ্জুসহ আসনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অপর দুই প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়াকার্স পার্টিরএডভোকেট ফিরোজ আলম।, ঋণ খেলাপের দায়ে গত ৬ ডিসেম্বর ওয়াকার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়।এর মধ্যে আওয়ামী লীগ  প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এ মুহূর্তে জাতীয় পার্টির (জেপি) একক প্রার্থী রয়ে গেছেন।
জানা গেছে, অন্য দুই প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়ার্কার্স পার্টি মনোনীত অ্যাডভোকেট ফিরোজ আলম। নির্বাচন সামনে রেখে এ তিন প্রার্থী নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরঝ করেন। তবে গতকাল বুধবার এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জুই এখন অপ্রতিদ্বন্দ্বী একক প্রার্থী।
ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র গত ৬ ডিসেম্বর বাতিল হয়ে যায়। ঋণখেলাপির দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আর প্রার্থিতা টিকিয়ে রাখতে আপিল করেননি। পরে এ আসনে কেবল প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জেপি) মঞ্জু ও আওয়ামী লীগের পান্না। কিন্তু গতকাল বুধবার হঠাৎ আওয়ামী লীগ প্রার্থী ইসাহাকা আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির মঞ্জুর আর কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনী মাঠে টিকে থাকল না। তিনি এ আসনে এখন একাই প্রার্থী। পিরোজপুরের নির্বাচন অফিসার  মো. আহম্মেদ আলী মো. আহম্মেদ আলী ওই আসনে আনোয়ার হোসেন মঞ্জুর একক প্রার্থী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসাহাক আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের প্রার্থী জাতীপার্টির(জেপি)চেয়ারম্যান সাবেক যোগযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক ‘বাই-সাইকেল’। তিনি সংগ্রহের প্রথম দিনই মনোনয়নপত্র নিয়েছিলেন। গত সংসদ নির্বাচনে আইনী জটিলতায় অংশ নিতে না পারলেও আনোয়ার হোসেন মঞ্জু এর আগে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাউখালীতে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শির্ষক কার্যক্রমের আওতায় গতকাল ০৯ ডিসেম্বর কাউখালী উপজেলার জয়িতাদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূসরাত জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়াম্যান আমিনুর রশিদ মিল্টন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
উপজেলার যে পাঁচজন জয়িতাকে সংবর্ধিত করা হয় তারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মিনারা বেগম (শিয়ালকাঠী), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মুকুল রানী মিস্ত্রী (গন্ধর্ব,আমরাজুড়ী), সফল জননী নারী মঞ্জু রানী হালদার (সয়না), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নাসরিন সুলতানা (শিয়ালকাঠী) ও নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী বাসন্তী রানী হালদার (সয়না)। অনুষ্ঠান শেষে সংবর্ধিতদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


    বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল সোমবার পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে সকালে শহরে এক দুর্নীতি বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় ক্লাব রোডে মানববন্ধন রচনা করা হয়। র‌্যালী ও মানববন্ধনে শহরের গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবি, নারী, এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, প্রফেসর রুহুল আমীন, মহিলা পরিষদের জেলা সভানেত্রী মানিকা মন্ডল, মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল হক খান, সনাকের সহ সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সুজনের সম্পাদক প্রভাষক মোঃ শাহ আলম শেখ, সাংবাদিক শফিউল হক মিঠু, সাংবাদিক রেজাউল ইসলাম শামীম, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা লিয়াকত আলী প্রমুখ। সভার উপস্থাপক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম। এ ছাড়া টিআইবি’র সহায়তায় পিরোজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতি বিরোধী এক গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে।