শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪


কাউখালী বিএনপি’র সকল কমিটি বিলুপ্ত

তৃণমূলের ভোটের মাধ্যমে উপজেলা নির্বাচনে দলীয় একক প্রার্থী ঘোষণা

 পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে উপজেলা কমিটিসহ ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষাণা করা হয়েছে। পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী বর্তমান উজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম আহসান কবিরকে আগামী উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে দলীয় একক প্রার্থী নির্বাচিত করা হয়।সেই সাথে দ্বিতীয় দফায় তাঁর বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ায়ী  তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহসান কবির নির্বাচিত হন। পরে পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন আগামী উপজেলা নির্বাচনে তাকে দ্বিতীয় দফায় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেন। দলীয় কোন্দলের অবসানের লক্ষে আগামী উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান নির্বাচিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন কাউখালী বিএনপির মধ্যে দুই ধারায় আভ্যন্তরীণ কোন্দল বিরাজ করে আসছিল। এতে এবার দলের ভিতরে উপজেলা নির্বাচনে দলীয় একাধিক প্রার্থীর তৎপরতা বিরাজ করে আসছিল।
দলীয় ওই সভায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে কাউখালী উপজেলা বিএনপি , ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
উওর বাজারে  আয়োজিত উপজেলা বিএনপি’র এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুুরুজ্জামান বাবুল।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, যতদিন পর্যন্ত নতুন কমিটি গঠন না করা হবে ততদিন পর্যন্ত নির্বাচনী কেন্দ্র ভিত্তিক যে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিগুলো দায়িত্ব পালন করবেন ।
সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, থানা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী খান, যুবদল কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম, দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া,  শাফিউল আযম দুলাল প্রমূখ।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন আসন্ন উপজেলা নির্বাচনে কাউখালী বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যানকে ঘোষণা করা হয়েছে নিশ্চিত করে বলেন,তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলের একক প্রার্থী নির্বাচিত করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে উপজেলা বিএনপির ভিতরে আভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটেছে।

সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪

কাউখালীতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের তোড়জোড়

কাউখালী(পিরোজপুর)২৭ জানুয়ারি,ফোকাস বাংলা নিউজ: পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। আলোচিত সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। সাধারণ ভোটারদের মাঝে এই নির্বাচনকে ঘিরে ভাবনা একটু বেশিই। কারণ সংসদ নির্বাচনে এ এলাকায় বিনা প্রতিন্দ্বতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের খবর শোনার ভোটাররা একটু উজ্জীবিত। কাউখালী উপজেলায় দ্বিতীয় দফায় ২৭ ফেব্র�য়ারী নির্বাচনের কথা রয়েছে। মনোনয়ন দাখিলের সময় ঘনিয়ে আসার কারণে উপজেলায় প্রার্থীরা দফায় দফায় সমর্থকদের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করছেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন পেতে চলছে জোর তৎপরতা। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপেতে জোর লবিং শুরু করেছেন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও এ দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও চলছে নির্বাচনের প্রস্তুতি। এ ছাড়া এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর তার দলের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে চলছে জোর তৎপরতা চালাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে কাউখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদকও জেলা বিএনপি�র যুগ্ন সাধারন সম্পাদক এ এম আহসান কবীর,ও যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমরাজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট এ কে এম আব্দুস শহীদ আবারও প্রার্থী হবেন বলে জানা গেছে। দলের অন্য প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পল্টন সম্ভাব্য প্রার্র্থী। উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু জানান, দলের সমর্থন পেলে তিনি প্রার্থী হবেন। জাতীয় পার্টিও জেপি সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক নজরুল ইসলাম জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান।ইউনাইটেড কমিউনিস্টলীগের জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল। এ ছাড়া ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দেড় ডজন প্রার্থী প্রার্থীও নাম শোনা যাচ্ছে।

কাউখালীতে পরিবেশ মন্ত্রী মঞ্জুর সড়ক উদ্বোধন

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলা সদরের গড়িয়ারপাড়-বানারিপাড়া-শর্ষিণা-স্বরুপকাঠী-কাউখালী-নৈকাঠী সড়ক ও ঝালকাঠী- কাউখালী সংক্ষিপ্ত সড়কে ২০১৩-১৪ অর্থ বছরের পিএম পি কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ হাসান হাবীব জেপির’কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল জেপির কাউখালী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন,পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বাশার খান,জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার,যুবলীগের সভাপতি অলোক কর্মকার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, এস এস জেভি ঠিকাদার এনামুল হক মিন্টু হাওলাদার ,ভান্ডারিয়া কলেজের ভিপি কামাল জমদ্দার,সমাজসেবক আঃ লতিফ খসরু,পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক শাহ আলম নসু, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু,অধ্যক্ষ আঃ সামাদ, খান মোঃ বাচ্চু,জেপিনেতা রাজু আহম্মেদ,ইউপি সদস্য নেপাল চন্দ্র দে.যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন,সাংগঠনিক সম্পাদক শেখ লিটন,ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল,সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানাএমএ মতিন। -

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪

আওয়ামীলীগের প্রয়োজন হয়েছে তখনই জেপি তাদের পাশে শক্তি নিয়ে  সাহায্যে এগিয়ে গেছে........... আনোয়ার হোসেন মঞ্জু



জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমাদের লক্ষ্য দেশে সেবাধর্মী এমন একটি ব্যবস্থা চালু রাখা যার মধ্য দিয়ে মানুষ তার চাহিদা ও প্রয়োজন চিহ্নিত করে তার নিজের উন্নয়নকে অর্জন করতে পারে। এই উদ্দেশ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠন সমূহ আয়োজিত  এক জনসমাবেশে  উপস্থিত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জাতীয় পার্টি  (জেপি) আর আওয়ামীলীগের রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নেই। যখনই আওয়ামীলীগের প্রয়োজন হয়েছে তখনই জাতীয় পার্টি (জেপি) তাদের পাশে ক্ষুদ্র শক্তি নিয়ে হলেও সাহায্যে এগিয়ে গেছে। ১৯৯৬ সালে আমাদের সমর্থনে আওয়ামীলীগ সরকার গঠন করেছিল। তখন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজের যোগ্যতা, মেধা, দূরদর্শীতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে আমাদের তাঁর মন্ত্রী সভায় অন্তর্ভূক্ত করেছিলেন। সে সময় তাঁর সেই বিশ্বাস ও আস্থার সম্মান আমরা রক্ষা করতে সচেষ্ট ছিলাম। দক্ষিণাঞ্চলসহ সারা দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়া তথা স্বাধীনতার স্বাধ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা অবদান রেখেছি। সম্প্রতি নির্বাচন নিয়ে যখন দেশব্যাপী এক ধরনের নিশ্চয়তার অভাব ও শঙ্কা বিরাজমান ছিল এবং অনেকেই ঢাকায় বসে নির্বাচনের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছিলেন  তখন আমরা বলেছিলাম কেউ নির্বাচনে না গেলেও জাতীয় পাটি ( জেপি) নির্বাচনে যাবে। কারন আমাদের রাজনীতি হচ্ছে যে কোন মূল্যে ভোটের রাজনীতি, নির্বাচনী ব্যবস্থা তথা সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখা। দেশে যদি এর বিপরীত ধারা রাজনীতিতে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে জনগণ অধিকারহীন হয়ে পড়ে।
স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে জেপির কাউখালী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম,এ, কাইউম, জেপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হুমায়ূন কবির রাজু, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলু তালুকদার, টুঙ্গীপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, হাফিজুর রশিদ, কাউখালী উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, আওয়ামীযুবলীগের উপজেলা সভাপতি অলোক কর্মকার, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি কামরুজ্জামান মিঠু, জেপির উপজেলা যুগ্ম সম্পাদক খান মোঃ বাচ্চু, যুব সমাজের উপজেলা সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, ছাত্রসমাজের উপজেলা সাধারন সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
এর আগে রাতে মন্ত্রী আনোয়ার হোসেন  আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় হইতে মাগুরা গ্রাম পর্যন্ত পল্লী বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, এলাকা পরিচালক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, প্রমুখ।
সন্ধ্যার পর আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে কাউখালী মানিক মিয়া কিন্ডারগার্টেন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত-শীতার্ত  নারী ও পুরুষের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।  #

বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪

কাউখালীতে দরিদ্র নারীদর মধ্যে মহিলা পরিষদের শীত বস্ত্র বিতরণ



পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল বুধবার অসহায় দরিদ্র নারীদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করে। মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শীত বস্ত্র বিতরণের বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগম,সাধারন সম্পাদিকা সুনন্দা সমদ্দার, শাহিদা হক, মুকুল বেগম,শামীম আরা নূপুর,রাশিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন দরিদ্র নারীদের মাঝে কম্বল বিরতণ করা হয়।

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক




কাউখালী (পিরোজপুর): কাউখালী উপজেলার পারসাতুরিয়া আদম আলী ব্রীজের নিকট ২০৩ ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়িয়া গাজাসহ জুয়েল (৩০)এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে র‌্যাব-৮ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক জুয়েল কাউখালীর পার সাতুরিয়া গ্রামের মাহাতাফ মিয়ার ছেলে।

জানা গেছে, জুয়েলকে আটকের পর তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে একই গ্রামের শাহীনের বাড়ি থেকে ২০৩ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে চার জনের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করেছে।