শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

চিরাপাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন

প্রতিনিধি

কাউখালী চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭জুলাই শুক্রবার চিরাপাড়া জে,এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. সবুর খান কে সভাপতি ও মোঃ মারফ খানঁ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক সবুর খানের  সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন আর রশীদ লাভলু যুগ্ন-সাধারন সম্পাদক  কাজী মাসুদ ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইউনুস খানসহ  ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
 আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল মামুন, সাবিনা ইয়াসমিন, দিপালী সাহা, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে সুদীপা সমদ্দার, মুশফিকুর রহমান ও তাসফিয়া তাসনিম ওহি ৷

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ,আলোচনা সভা ও স্মারকলিপি সহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে  কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন,যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেস ক্লাবের  সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর,ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়।প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নিকট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

কাউখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন



‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ছিদ্দিকুর রহমান,ডাঃ ওয়ালিউল্লাহ মিরাজ,স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা


সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পূর্তিতে পিরোজপুরের কাউখালীতে বুধবার থেকে দুই দিন ব্যাপি ঘুর্ণিঝর সিডরের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজক উপজেলা তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০ ঘটিকায় এ প্রদশর্নীর উদে¦াধন করেন কউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। প্রদশনীতে ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত কাউখালীসহ উপকুলের চিত্র ও সিডর নিয়ে সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন প্রদর্শিত হয়।
পরে উপজেলা তথ্যকেন্দ্রে সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তাব্য রাখেন কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় শিক্ষক লিটন কৃষ্ণ কর,ইত্তেফাক সংবাদদদাতা রবিউল হাসান রবিন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক এনামূল কিবরিয়া মেহেদী, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী তাহামীদ হোসেন। আলোচনার শেষে ভয়াবহ সিডরে নিহতদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

কাউখালীতে তালবীজ রোপণ কর্মসূচি

রবিউল হাসান রবিন,কাউখালী
প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে বজ্রপাতের ক্ষতি রোধে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উেেদ্যাগে কাউখালী সদর ইউনিয়নের কাউখালী-নৈকাঠী-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জয়কুল গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয় ।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে তাল বীজ রোপন কর্মসুচীতে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।

কাউখালীতে ৩৬ পূজামন্ডপে
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

রবিউল হাসান রবিন,কাউখালীসেপ্টেম্বর ২৫, ২০১৭
কাউখালীতে এ বছর ৩৬টি পূজামন্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাউখালীর বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। বাকি রয়েছে প্রতিমার সাজসজ্জা।
উপজেলার মদনমোহন আখড়াবাড়ীর পূজামন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরি করে তাতে রং দেওয়া হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে প্রতিমাকে তার নিজ রূপ দেওয়ার কাজ শেষে পোশাক পরিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করার কাজ চলছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা বলেন, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এসেছে।
এ ছাড়া জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলার ৩৬ টি পূজা মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন । তিনি আরো জানান, কাউখালী আখড়া বাড়ীর পূজা মন্ডপ জেলার প্রথম স্থানে থাকবে।
কাউখালী মদনমোহন আখড়াবাড়ীর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পল্টু লাল বসু বলেন, এ বছর প্রতিমা তৈরির খরচ বেশি। আমাদের মন্ডপে প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখর চন্দ্র দে জানান, কাউখালী উপজেলায় এ বছর ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। যার মধ্যে কাউখালী সদরে ৭টি, আমরাজুরি ইউনিয়নে ১৪টি, সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৭টি, চিরাপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৭টি, শিয়ালকাঠী ইউনিয়নে ১ টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায় জানান, কাউখালী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপানে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আইন শৃঙ্খলা সহ নিরাপত্তা রক্ষায় বিভিন্ন এলাকায় তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখবে প্রশাসন।