বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

              কাউখালী পিএসসিতে পাসের হার শতভাগঃ 

                       মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শীর্ষে


পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপজেলায় পাশের হার ১০০%।  উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৪ জনএর মধ্যে ছাত্র৪৭জন,ছাত্রী৭৭জন।
এ ছাড়াপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ এর ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে রয়েছে। এর মধ্যে মডেল স্কুলের পাশের হার ১০০%। মোট ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১জন। ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উল্লাসে মেতে ওঠেন। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী তালাত মাহমুদ জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও আমার অভিভাবকের উৎসাহে আমি ভালো ফলাফল করেছি। তালাত ভবিষ্যতে ডাক্তার হতে চায়। জিপিএ-৫ প্রাপ্ত আর এক পরীক্ষার্থী নুরুন্নাহার ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দের মাধ্যমে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পাঠ দেয়ায় আমরা ভালো ফলাফল করতে পেরেছি। নুরুন্নাহার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, আমার বিদ্যালয়ে প্রতিবছর ভালো ফলাফলের জন্য বেশিরভাগ কৃতিত্ব আমার শিক্ষকদের। তারা শুধু ক্লাসে পাঠদানই নয়, প্রতিনিয়ত শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে টিম গঠন করে রাতে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করেন। এর ফলে শিক্ষার্থীরাও বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতেও পড়াশুনার আগ্রহী হয়ে থাকে। বেশিরভাগ অভিভাবকরা শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। সে কারনেই এই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়ে থাকে বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

           
       কাউখালী বিএনপির  পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।পিরোজপুর  জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন এ কমিটি অনুমোদন করেন।
এতে কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান কবির আহবায়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম,দ্বীন মোহাম্মদকে প্রথম যুগ্ন-আহবায়ক,কাউখালী কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলালকে সদস্য সচিব করা হয়েছে।
৫জন যুগ্ম আহবায়কর হলেন কাফি চৌধুরী, জিয়াউল হাসান নিক্সন মো. মনিরুজ্জামান মিয়া, শেখ মিরাজ আহম্মেদ, বদরুদ্দোজা মিয়া । এছাড়াও ৯৩ জনকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

কাউখালীতে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী সজল খন্দকার আটক




পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে তথ্য পেযে কাউখালী উপজেলার দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেতারকৃত সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে  কাউখালীর দক্ষিণ জয়কুল  গ্রামের সিকি গেইট সংলগ্ন কাউখালী-নৈকাঠি মেইন সড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টাকালে সজলকে র‌্যাব   আটক করে। পরে র‌্যার তার সঙ্গে মজুদকৃত ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব আটকৃত মাদক ব্যবসায়ীকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক(ডিএডি) মো. আমজাদ হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী সজল খন্দকার দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উপকূলীয় পিরোজপুরের কাউখালীসহ পাশ্ববর্তী উপজেলা গুলোতে পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছে

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

                          আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন



মুক্তিযোদ্ধা আঃ সালাম কে আহ্বায়ক করে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে আমরাজুড়ি মোস্তফা হায়দার একাডেমী প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।আঃ সালামের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর।আরো বক্তব্য রাখেন জেলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিএনপি নেতা মোশারফ হোসেন শুক্কুর,মনিরুজ্জামান মিয়া,বদরুদোজ্জা মিয়া, শেখ মিরাজ আহমেদ, শহিদুল ইসলাম শহীদ,গিয়াস উদ্দিন অলি,আসাদুজ্জামান মামুন সহ অন্যরা।
সভায়পিরোজপুর  জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  অধ্যাপক আলমগীর হোসেন বলেছেন, তৃনমূলের নেতৃত্ব শক্তিশালী হলে দল শক্তিশালী হবে। খালেদা জিয়ার নির্দেশে দল পুনঃগঠনে তৃনমূলের সঠিক নেতৃত্ব বের করে আগামী দিনে এই স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন তরান্নিত করুন।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

      এক যুগ পরে কাউখালী উপজেলা ছাত্রদলের কমিটি গঠন

পিরোজপুর জেলার কাউখালী  উপজেলায় দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি (আংশিক)গঠন করা হয়েছে। মোঃ সিরাজুল ইসলাম উজ্জল কে আহবায়ক লিয়াকত আলী তালুকদার,শরিফুল আজম সোহেল ও রফিকুল ইসলাম রফিককে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট গঠিত একটি আহবায়ক  কমিটি এক প্রেস রিলিজের মাধ্যমে ঘোষনা করা হয়।
যদিও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ২৪ আগষ্ট পিরোজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সাইদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান খান মিঠু যৌথ ভাবে আংশিক কমিটিকে অনুমোদন করেন।
এ কমিটির সদস্যরা হলেন সোহেল মাহামুদ,জাহিদুর রহমান ফিরোজ,শহিদুল ইসলাম নান্টু,মেহেদী হাসান মিলটন,আওলাদ হোসেন মঈন,রাসেদুল ইসলাম সোহাগ,রাকিব তালুকদার, নাসির উদ্দিন খান বাবু
,আশরাফুল ইসলাম সেতু,আল মাহমুদ সুমন, মোস্তাফিজুর রহমান পিন্টু,মো.মহিবুল্লাহ, মো.নোমান,সাইফুল ইসলাম তুষার,পল্লব সিকদার,মাহামুদুল হাসান তানভির, রাশেদুজ্জামান সুইট।

আহবায়ককমিটি কে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিস্ট পুনাঙ্গ আহবায়ক কমিটি  গঠন করে জেলা ছাত্রদলের কার্যালয়ে জমা দিতে বলা হয়।এবং আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা কমিটি গঠন করার জন্য নির্দেশ করা হয়েছে। এছাড়া কাউখালী মহাবিদ্যালয শাখার ১৪ সদস্য বিশিস্ট (আংশিক) কমিটি গঠন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।





শনিবার, ২২ আগস্ট, ২০১৫

কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত


পিরোজপুরের কাউখালীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসুচীর শেষ দিনে গতকাল শনিবার (২২আগষ্ট )বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,সহ-সভাপতি শাহ মো.কাইয়ুম.যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন,সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা গৌতম কুমার দাস,কাজী মাসুদ ইকবাল,দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাদল,যুবলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ। 

এ সময়  উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দুঃ¯হদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

              কাউখালীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  আলোচনাসভা


পিরোজপুরের কাউখালীতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিঅ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায়য় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা কাজী মাসুদ ইকবাল,মনজুরল মারুফ পিয়াল, সাইফুর রহমান বাদল,মনিরুজ্জামান খোকা, সালাউদ্দিন রাসেল প্রমুখ।
বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত  গ্রেফতার ও বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।