শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫



কাউখালীতে প্রতিবন্ধী শিশুদের ভালবাসা দিবসে
ব্যাতিক্রমী আয়োজন


কাউখালী(পিরোজপুর)

বিশ্ব ভালবাসা দিবস(ভ্যালেন্টাইন ডে)উপলক্ষে  শনিবার  পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ি চরের আবাসনে আশ্রিত ১৩জন বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।  এসব শিশুদের মিষ্টিমুখ করানো হয় ও দুপুরের খাবর পরিবেশন করা হয়।
কাউখালী প্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু ভালবাসা দিবসে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এ ব্যাতিক্রমী আয়োজন করেন।
এসময় প্রতিবন্ধীদের আবাসনে আশ্রিত নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া আমরাজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ সুবিধাবঞ্চিত শিশুদের মিষ্টিমুখ ও গেঞ্জি পরিয়ে দেন। পরে  শিশুদের দুপুরে খাবার পরিবেশন করা হয়। প্রতিবন্ধী শিশুরা ভালবাসা দিবসে  আনন্দ উচ্ছাসে এ  দিনটি উদযাপন করে। #

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

কাউখালী শ্রীগুরু  সংজ্ঞ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম ভুমি দস্যু 

মাস্তানদের হাত থেকে রক্ষা করার দাবী

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি


শ্রীগুরু  সংজ্ঞ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালী পিরোজপুরের সাধারন সম্পাদক  এ্যাডভোকেট রনঞ্জয়কৃষ্ণ দত্ত এক বিবৃতিতে বলেন গত ০৮/২/১৫ ইং তারিখএকটি জাতীয় ও কয়েকটি আঞ্চলিক পত্রিকাএবংঅনলাইনে  প্রকাশিত কাউখালিতে আশ্রমের  সম্পত্তি আশ্রমের নাম ব্যবহার করে দখলের চেষ্টা ”সংবাদ সম্মেলনে অভিযোগে যেসংবাদ প্রকাশ করেছে প্রতিবাদ জানান, তিনি বলেন,প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট । শ্রীগুরু  সংজ্ঞা একটি সেবা মূলক অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটির সাবেক সাধারন সম্পাদক শ্রী রনজিৎ কুমার দাস সিনিঃ  সহকারী সচিব (অবঃ) তাদের ডিগ্রীকৃত সম্পত্তি ১৯৭৩ সালের পর হতে প্রায় ৪০ বৎসর যাবৎ তাহারা ভোগ দখল করে আসছে । ভ’মি রেকর্ড, পর্চা, ভুমি জরিপও খাজনা তাদের  নামে বিদ্যমান । আশ্রমের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা আইনগত ভাবে তিনটি রেজিষ্ট্রীকৃত দলিলের মাধ্যমে আশ্রমের নামে সাফ কওলা করে দেন ।আশ্রমের ধর্মপ্রাণ শিষ্য ও ভক্তগনের অনুদান ও লোনের মাধ্যমে প্রায় দেড় একর ভুমি ক্রয় করা হয় এবং ¯’ানীয় ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিদের উপ¯ি’তিতে জরিপ কার্য সম্পুর্ন করা হয় । আশ্রম সংলগ্ন আরও এক একর ৩৫ শতাংশ জমি তাদের বসত বাড়ী আশ্রমের নামে বিক্রির প্রস্তাব দিলে উক্ত অর্থ যোগান করতে না পারায় আশ্রমের ভবিষ্যতের কথা ভেবে আশ্রমের কার্যকারী পরিষদের ০৫ জন কর্মকর্তা ও উল্লেখিত বাড়ীতে প্রায় ৪০ বৎসর যাবত বসবাসকৃত আশ্রমের কর্মচারী কার্তিক পালের নামে রেজিষ্ট্রীকৃত সাফ কওলা করা হয় । এই বাড়ীতে রনজিৎ দাস ও ইন্দ্রজিৎ দাসের পরিবার বর্গ প্রায় ৪০ বৎসর যাবত ভোগ দখল ও খাজনাদি পরিশোধ করে আসছে । এই ক্ষেত্রে কোনরকম জালিয়াতি করা হয় নি । প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট । বিশ্বজিৎ বিশ্বাসের কথিত ও সম্পাদিত মাস্তানদের সাথে বায়না চুক্তিটি অরেজিষ্ট্রীকৃত ও ভুয়া ।কাউখালীর জনৈক্য কালা পাল, বিশ্বজিৎ বিশ্বাস ও বাবু বিশ্বাস আলোচ্য ভুমির দখলের ৩৫ বছর পর জাল ওয়ারিশ তৈরী করে মাস্তানদের সহযোগিতায় ভুমি দখলের পায়তারা করছে । উক্ত ভুয়া ওয়ারিশ সনদপত্র ¯’ানীয় ইউনিয়ন পরিষদ থেকে আদালতের মাধ্যমে বাতিল করেছে । এছাড়াও কালা পাল, বিশ্বজিৎ বিশ্বাস ,বাবু বিশ্বাস সহ ভুমি দস্যুদের নামে কাউখালীতে হিন্দু ,মুসলিম নির্বিশেষে মানব বন্ধন করা হয় । যাহা বিভিন্ন ¯’ানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয় ।সার্বজনীন আশ্রম যাহার লক্ষ লক্ষ অনুসারী এবং ১০৮ টি শাখা বিদ্যমান । আশ্রমটি এই ভুমি দস্যু মাস্তানদের হাত থেকে রক্ষা করার জন্য সকলের নিকট আহব্বান করছি ।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫



  মজিবুর রহমান নাসিম
কুলখানি

পিরোজপুরের কাউখালীর শিক্ষানুরাগী ও সমাজকর্মী   মজিবুর রহমান নাসিমের(৬২)কুলখানি  শুক্রবার(২৩জানুয়ারী) বাদ জু’মা জয়কুল তার গ্রামের বাড়ি অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।কুলখানী অনুষ্ঠানে মরহুমের আতœীয়- স্বজনকে উপ¯িহত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য মজিবুর রহমান নাসিম গত ১৯ ডিসেম্বর নিউইয়ার্কে তার মেয়র বাসায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে..রাজেউন)তিনি স্ত্রী,২মেয়ে,১ছেলে রেখে গেছেন।

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০১৫

কাউখালীতে  দু’শত ইয়াবা ও দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী  প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে বুধবার র‌্যাপিডএকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) এর একটি বিশেষ টহল টিম
  দু’শ ইয়াবা ও দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইউনুছ মোল্ল¬া (৩৭) কে গ্রেফতার      করেছে।
জানা গেছে, র‌্যাব একটি দল গোপন সংবাদ পেয়ে শিয়ালকাঠি(হাওলাদার বাড়ী) কাছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়/বিক্রয় করার সময় মোঃ ইউনুছ মোল্ল¬া(৩৭), পিতা মৃত আব্দুর রশিদ মোল¬া ব্যক্তিকে উক্ত স্থান থেকে আটক করে।  এসময় তার কাছ থেকে দু’শত পিচ ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা সহ আটক করে। ইউনুছ এর বাড়ী পিরোজপুরের নরখালী গ্রামে বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। ইউনুছ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সংগ্রহ করে পিরোজপুর জেলার কাউখালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪



কাউখালীর সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান নির্মাণকাজে পুনঃরায় শুরু

!!রবিউল হাসান রবিন!!
পিরোজপুরের একটি অবহেলিত উপজেলা শহর কাউখালী। এই শহরে পঁচিশ হাজার মানুষের বাস। অথচ কারো মৃত্যুর পর লাশ দাফনের নির্দিষ্ট কোনো জায়গা নেই। যাদের নিজস্ব জমি নেই, স্বজনদের লাশ দাফনে তাদের পড়তে হয় চরম দুর্ভোগে। জমির স্বল্পতা ও উচ্চ মূল্যের কারণে নির্ধারিত কবরস্থান গড়তে কারো উদ্যোগও ছিল না।
 আর এ সংকট মোকাবিলায় ২০১২সালে উদ্যোগ নিয়েছিলেন জনপ্রতিনিধি সদর ইউপি চেয়ারম্যানআমিনুর রশীদ মিলটন।  তাঁর সম্মিলিত উদ্যোগে শামিল হয়েছেন দুই শতাধিক মানুষ। সবার স্বেচ্ছাশ্রমে সন্ধ্যার বুকে তৈরি হচ্ছে 'শেষ ঠিকানা'।
সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান গড়ে তুলতে গত ২০১২ সালের২৮ ফেব্রুয়ারি সকাল থেকে দুই শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ শুরু করেন। এই কাজে অংশ নেন এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

কাউখালী শহরের থানা ভবন থেকে মাত্র ২০০ গজ দূরেই সন্ধ্যা নদীর চর। সেখানে গত বছর হিন্দু সম্প্রদায়ের জন্য একটি শ্মশানঘাট গড়ে তোলা হয়। পাশেই এক একর চরের জমিজুড়ে এবার গড়ে তোলা হচ্ছেগণকবরস্থান।
প্রায় ২বছর কাজ ব্ন্ধ থাকার পর গতকাল শনিবার (২০ ডিসেম্বর২০১৪) কবর স্হানের অসমাপ্ত কাজ শুরু হয়েছে। ২৫০ জন শ্রমিক ও স্বেচ্ছাশ্রমে জনসাধারন িএ কাজে অংশ নিয়েছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন বলেন, 'কবরস্থান নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল। সবার প্রচেষ্টায় সে সংকট মিটে গেছে।' 

শুরুর দিন সকালে অল্পসংখ্যক মানুষ নিয়ে মাটি কেটে কবরস্থান ভরাটের কাজ শুরু করা হয়। আস্তে আস্তে আগ্রহী মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। ফলে অনেক মানুষের অংশগ্রহণে এ কাজটি করা সহজ হয়। তিনি বলেন, এ শহরে প্রশস্ত কবরস্থান গড়ে তোলার জমির খুব সংকট। এ সংকট মোচন করে দেয় শহর লাগোয়া সন্ধ্যা নদী। সম্প্রতি এখানে জেগে ওঠে বিশাল চর। সেই চরের এক একর জমিতেই সবার সম্মতিতে কবরস্থান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
কাউখালীর সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নানা সংকটে মানুষের সম্মিলিত স্বেচ্ছাশ্রম কমছে। এমনই সময়ে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ কবরস্থান গড়ে তোলা একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজ উন্নয়নে এ সামাজিক উদ্যোগ গ্রহণযোগ্য।
কাউখালী উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. আবুবকর সিদ্দিক বলেন, 'কবরস্থান মানুষের শেষ ঠিকানা। সেই কবরস্থানের নির্ধারিত জায়গা না থাকা দুর্ভাগ্যজনক। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট স্থানে কবরস্থান গড়ে তোলা নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।'

                            কাউখালীতে ফেনসিডিলসহ একজন আটক

কাউখালী  প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে ৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ইউনুস গাজীকে (৩৭) আটক করেছে কাউখালী থানা পুলিশ। জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদের নেতেৃত্ব অভিযান চালিয়ে  কাউখালীর আমরাজুড়ি কুমিয়ান এলাকা থেকে ইউনুস গাজীর দেহ দল্লশি করে তার কাছে থাকা ৬ বোতল সহ আটক করে।

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

কাউখালীর কচা নদীতে বেকুটিয়া সেতু হচ্ছে,আনন্দ মিছিল



বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুু নির্মাণের খবরে আনন্দে মেতেছে পিরোজপুরের কাউখালী। শুক্রবার সকালে কচা নদীর বেকুটিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই গুরুত্বপূর্ন সেতুটি নির্মাণের লক্ষ্যে (১১ ডিসেম্বর) সরকারের সঙ্গে চীনের চুক্তি সাক্ষরের খবর পাওয়ার পর গ্রামবাসী আনন্দে মেতে ওঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনের সাথে এ চুক্তি সাক্ষরিত হওয়ায় কয়েক হাজার আনন্দিত এলাকাবাসি বেকুটিয়া ফেরীঘাটে সমবেত হয়। এরাকাবাসির দীর্ঘদিনের দাবি পূরণে বর্তমান প্রধাননন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ  চীনা সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে বেকুটিয়া ফেরী ঘাট এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলটি বেকুটিয়া ফেরীঘাট থেকে মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এতে  সহস্্রাধিক গ্রামবাসি অংশ নেন।
শেষে বেকুটিয়া ফেরীঘাট এলাকার নতুন বাজার মোড়ে জাতীয় পার্টি (জেপি)কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  এডভোকেট হুমায়ূন কবির তালুকদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জেপি নেতা অধ্যাপক শেখ হারুণ অর রশীদ, আ’লীগ নেতা দুলাল বিশ্বাস, শেখ মোহাম্মদ দুলাল,জেপি নেতা শাহজান মোল্লা, আ’লীগ নেতা সুভাষ চন্দ্র মন্ডল, জাকের পার্টি নেতা খান রুস্তুম আলী, ছাত্র নেতা শেখ কাইয়ূম ও মহিউদ্দিন মঞ্জু প্রমূখ।
সমাবেশে বক্তারা কচা নদীর বেকুটিয়ায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পিরোজপুর জেলার বেকুটিয়ায় এ সেতু নির্মাণে বৃহস্পতিবার চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে।