মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

ছাত্রদল নেতা অনুর হত্যাকারীরা তিন’বছরেও  গ্রেফতার হয়নি


সন্ত্রাসীদের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরন করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুকে হত্যার তি’বছরে ও আসামী গ্রেফতারএবং বিচার হয়নি । ছাত্রদল নেতা তারিফুর রহমান অনু হত্যা মামলায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাদের পরিবার ও স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
জানাগেছে, কাউখালী থানা ছাত্রদলের গত  ২০১১ সালের১ জানুয়ারী  ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে পিরোজপুরে যায়। কাউখালীতে ফেরার পথে বিকেল ৩টার দিকে পিরোজপুর বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট প্রান্ত থেকে আওয়ামী নামধারী সন্ত্রাসী ট্যারা সেলিমসহ তার ৭-৮ জনের সন্ত্রাসী বাহিনী তাকে অনুকে অপহরন করে একটি ট্রলারে উঠিয়ে ঘাট এলাকা থেকে আধা কিলোমিটার দুরে একটি ইটের ভাটায় নিয়ে নির্যাতন চালায়। নির্যাতন কালে হাতুরী দিয়ে তারিফুর রহমান অনুর মাথায় আঘাত, দু’ই হাটু ভেঙ্গে ফেলাসহ পায়ের গোড়ালীতে লোহার পেরেক ঢুকানো হয়। এছাড়া অনুর পায়ের গোড়ালী ভেঙ্গে দেয়ে হয়। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ অনুকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে সেখানে তারিফুর রহমান অনু মারা যান। এ ব্যপারে তারিফুর রহমান অনুর ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউখালী থানা শাখার সভাপতি আরিফুর রহমান রুবেল বাদী হয়ে সেলিম শরীফ সহ ৫ জন ও অজ্ঞাতনামাদের আসামী করে কাউখালী থানায় একটি মামলা দায়ের করে।মামলার বাদী আরিফুর রহমান রুবেল জানান, ভাই হারানোর পর আমরা এখন আমাদের পরিবার নিয়ে অজানাশংকায়। আসামীরা প্রকাশ্যে ঘুরছে, পুলিশ তাদেরকে ধরছে না। আমাকে এবং স্বাক্ষীদের না জানিয়ে গত বছর একটি দায় সারা চার্জসিট দিয়েছে। আমরা এ চার্জসীটের বিরুদ্ধে কোর্টে না রাজি দিয়ে পুনঃরায় সঠিক তদন্তের মাধ্যমে চার্জসীটের আবেদন  করেছি।

এস.বি সরকারী বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষায় উপজেলার শীর্ষে

জেএসসি পরীক্ষা ২০১৩ এর ফলাফলে পিরোজপুরের কাউখালী এস.বি সরকারী বালিকা বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। ২৬ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। সারা দেশের ন্যায় ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও কাউখালীতে মেয়েরা এগিয়ে। বিগত বছরগুলোতে ও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক বলেন, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের প্রধান মাপকাঠি।

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

KOWKHALI SANGBAD: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী...

KOWKHALI SANGBAD: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী...: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে কাউখালী সংবাদদাতা  এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়...

কাউখালী মডেল স্কুল উপজেলায় সাফল্যের শীর্ষে

 কাউখালীপ্রতিবেদক
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এর ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৯২ জন পরীক্ষায় অংশ নেয়। ২১ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতে ও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের প্রধান মাপকাঠি।

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

কাউখালী থেকে ঢাকামুখী লঞ্চ আটক করেছে  পুলিশ

৬ বিদেশী পর্যটক সহ যাত্রীদের দুর্ভোগ


কাউখালী সংবাদদাতা
গতকাল রবিবার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি শুভরাজ লঞ্চ কাউখালী ঘাটে আসলে এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশ লঞ্চটি ঘাটে আটকে রেখে সকল যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেয়। এসময় সাধারন যাত্রী সহ লঞ্চে থাকা ৪জন ইংল্যান্ড ও ২কানাডার পর্যটক এর মধ্যে ৩জন মহিলা এ সময় চরম দূের্ভাগে পড়ে ।তারা টুরিষ্ট ভিসায় নিঝুমটুরিজমএর মাধ্যমে সুন্দর বন ঘুরে লঞ্চ যোগে ঢাকায় ফেরার পথে কাউখালীতে আটকা পরে। পরে  পুলিশ  আতংকিত বিদেশী পর্যটকদের কাউখালী ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করে দেয়।  নাশকতার আশংকা দেখিয়ে পিরোজপুরের কাউখালী থেকে গতকাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে নৌপথে কোন লঞ্চ ও সড়ক পথে পরিবহন গাড়ি গতকালও ছাড়তে দেয়া হয়নি । পুলিশী হস্তক্ষেপে এসব ঢাকামুখি কোন পরিবহন চলাচল  বন্ধ থাকে। ফলে ঢাকাগামী যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। এছাড়া গত ২ দিন ধরে উপজেলার সাথে জেলা ও বিভাগের সাথে যোগাযোগের পরিবহনও বন্ধ থাকে ।
এদিকে জেলার কোন স্থান থেকে লঞ্চ ও পরিবহন বাস না ছাড়ায় উপকুলের ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

কাউখালী সংবাদদাতা
 এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়  পিরোজপুরের কাউখালীতে ৫০ ওজেডিসি পরীক্ষায় ১২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এস,বি সরকারী বালিকা  বিদ্যালয়ে ২৬ জন, সরকারি বালিক বিদ্যালয় ৪ জন, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ জন,হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়৫জন.রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন৫জন, কেউন্দিয়া শহিদ স্মৃতি বালিকা বিদ্যালয়১জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে জেডিসি পরীক্ষায় ১২টি জিপিএ পেয়েছে মাদ্রাসার মধ্যে নাগুলী  ফাজিল মাদ্রাসা থেকে ৩ জন,শিয়ালকাঠী দারুনছুন্নাত ফাজিল মাদ্রাসা থেকে৫জন,সালেকিয়া মাদ্রাসায় ২জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে ।

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

 কাউখালী সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিলছে না দুপুর ১২টার আগে তীব্র শীতে শিশু ও বৃদ্ধসহ দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার পর থেকে দুপুরের আগ পর্যš Íশীতের তীব্রতা থাকছে সবচেয়ে বেশি। চরম দুর্ভোগে পড়েছে উপজেলার শীতার্ত গরিব মানুষ। ঘন কুয়াশর কারণে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলছে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন। গতকাল শনিবার ৬ঘন্টা দেরীতে ঢাকা থেকে লঞ্চ কাউখালীতে পৌছেছে।