বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

কাউখালীতে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী সজল খন্দকার আটক




পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে তথ্য পেযে কাউখালী উপজেলার দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেতারকৃত সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে  কাউখালীর দক্ষিণ জয়কুল  গ্রামের সিকি গেইট সংলগ্ন কাউখালী-নৈকাঠি মেইন সড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টাকালে সজলকে র‌্যাব   আটক করে। পরে র‌্যার তার সঙ্গে মজুদকৃত ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব আটকৃত মাদক ব্যবসায়ীকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক(ডিএডি) মো. আমজাদ হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী সজল খন্দকার দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উপকূলীয় পিরোজপুরের কাউখালীসহ পাশ্ববর্তী উপজেলা গুলোতে পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছে

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

                          আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন



মুক্তিযোদ্ধা আঃ সালাম কে আহ্বায়ক করে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে আমরাজুড়ি মোস্তফা হায়দার একাডেমী প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।আঃ সালামের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর।আরো বক্তব্য রাখেন জেলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিএনপি নেতা মোশারফ হোসেন শুক্কুর,মনিরুজ্জামান মিয়া,বদরুদোজ্জা মিয়া, শেখ মিরাজ আহমেদ, শহিদুল ইসলাম শহীদ,গিয়াস উদ্দিন অলি,আসাদুজ্জামান মামুন সহ অন্যরা।
সভায়পিরোজপুর  জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  অধ্যাপক আলমগীর হোসেন বলেছেন, তৃনমূলের নেতৃত্ব শক্তিশালী হলে দল শক্তিশালী হবে। খালেদা জিয়ার নির্দেশে দল পুনঃগঠনে তৃনমূলের সঠিক নেতৃত্ব বের করে আগামী দিনে এই স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন তরান্নিত করুন।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

      এক যুগ পরে কাউখালী উপজেলা ছাত্রদলের কমিটি গঠন

পিরোজপুর জেলার কাউখালী  উপজেলায় দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি (আংশিক)গঠন করা হয়েছে। মোঃ সিরাজুল ইসলাম উজ্জল কে আহবায়ক লিয়াকত আলী তালুকদার,শরিফুল আজম সোহেল ও রফিকুল ইসলাম রফিককে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট গঠিত একটি আহবায়ক  কমিটি এক প্রেস রিলিজের মাধ্যমে ঘোষনা করা হয়।
যদিও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ২৪ আগষ্ট পিরোজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সাইদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান খান মিঠু যৌথ ভাবে আংশিক কমিটিকে অনুমোদন করেন।
এ কমিটির সদস্যরা হলেন সোহেল মাহামুদ,জাহিদুর রহমান ফিরোজ,শহিদুল ইসলাম নান্টু,মেহেদী হাসান মিলটন,আওলাদ হোসেন মঈন,রাসেদুল ইসলাম সোহাগ,রাকিব তালুকদার, নাসির উদ্দিন খান বাবু
,আশরাফুল ইসলাম সেতু,আল মাহমুদ সুমন, মোস্তাফিজুর রহমান পিন্টু,মো.মহিবুল্লাহ, মো.নোমান,সাইফুল ইসলাম তুষার,পল্লব সিকদার,মাহামুদুল হাসান তানভির, রাশেদুজ্জামান সুইট।

আহবায়ককমিটি কে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিস্ট পুনাঙ্গ আহবায়ক কমিটি  গঠন করে জেলা ছাত্রদলের কার্যালয়ে জমা দিতে বলা হয়।এবং আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা কমিটি গঠন করার জন্য নির্দেশ করা হয়েছে। এছাড়া কাউখালী মহাবিদ্যালয শাখার ১৪ সদস্য বিশিস্ট (আংশিক) কমিটি গঠন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।





শনিবার, ২২ আগস্ট, ২০১৫

কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত


পিরোজপুরের কাউখালীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসুচীর শেষ দিনে গতকাল শনিবার (২২আগষ্ট )বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,সহ-সভাপতি শাহ মো.কাইয়ুম.যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন,সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা গৌতম কুমার দাস,কাজী মাসুদ ইকবাল,দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাদল,যুবলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ। 

এ সময়  উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দুঃ¯হদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

              কাউখালীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  আলোচনাসভা


পিরোজপুরের কাউখালীতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিঅ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায়য় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা কাজী মাসুদ ইকবাল,মনজুরল মারুফ পিয়াল, সাইফুর রহমান বাদল,মনিরুজ্জামান খোকা, সালাউদ্দিন রাসেল প্রমুখ।
বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত  গ্রেফতার ও বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার, ১৫ জুন, ২০১৫





কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি মাওদুদ, সম্পাদক নান্নু, 

কাউখালী প্রতিনিধি ॥
ঐতিহ্যবাহী ও ব্যস্ততম পিরোজপুরের কাউখালীর দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে  দেওয়াল ঘড়ি মার্কায় আবুল কালাম খান মাওদুদ  সাধারণ সম্পাদক পদে হরিন মার্কায় বজলুর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন।
 জানা যায়, বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবল বর্ষন উপেক্ষা করে শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে (সোনালী ব্যাংকের সামনে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেছেন ৪১ জন প্রার্থী। ৬৩০ জন ভোটারের মধ্যে ৬০১জনভোট প্রদান করে ।রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম খান মাওদুদ (দেওয়াল ঘড়ি) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী জাহাঙ্গীর আলম (চেয়ার) পেয়েছেন ১৪৯ ভোট, সহ-সভাপতি পদে দুই জন ছিদ্দিকুর রহমান (কাঠাল) ৩৩৯ ভোট অপর প্রার্থী অরুন কুমার কুন্ডু (আম) ৩০৭ ভোট পেয়েছেন, সাধারন সম্পাদক পদে বজলুর রহমান নান্নু (হরিন) ৩১৩ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আ. রহিম খন্দকার (বাঘ) ১৭১ ভোট পেয়েছেন, সহ- সাধারন সম্পাদক পদে দুই জন মনজুরুল কবির পেয়ারু (টেলিভিশন) ৩৫৫ ভোট পয়েছেন অপর প্রার্থী কাঞ্চন আলী শেখ (সিলিং ফ্যান) ২৬৯ ভোট পেয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে দ্বীন ইসলাম (হাঁস) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী হুমায়ুন কবীর (দোয়েল) ১২৪ ভোট পেয়েছেন, অর্থ সম্পাদক পদে ছাইদুর রহমান (চশমা) ২০১ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী কামরুজ্জামান  (মটর সাইকেল) ১৮২ ভোট পেয়েছেন, দপ্তর সম্পাদক পদে দিলীপ দে (বই) ২৩৬ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিসুর রহমান পান্না (আলমারী) ১৯৬ ভোট পেয়েছেন, প্রচার সম্পাদক পদে আ. করিম (গোলাম ফুল) ২৬১ ভোট পেয়েছন নিকটবর্তী প্রার্থী রফিকুল খান (মোইল ফোন) ১৪৫ ভোট পেয়েছেন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শাহ-আলম সাহাজাদা (বালতি) ৩৫৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী গোপীনাথ কুন্ডু (হাতপাখা) ১৭৬ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে শাহেদুল ইসলাম চাঁন (ফুটবল) ২২৮ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিচুজ্জামান খন্দকার (ক্রিকেট ব্যাট) ২২৪ ভোট পেয়েছেন, সদস্য পদে তিন জন বাহারুল খন্দকার (হাতি) ৩৫১ ভোট পেয়েছেন অপর প্রার্থী আল- আমীন গাজী (ফুলের টব) ২৯৬ ভোট পেয়েছেন, অপর প্রার্থী শেখর হালদার (কলম) ২৫৫ ভোট পেয়েছেন।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম লিটন নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম এ ছাড়া আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন কাউখালী থানা পুলিশের ৯ জন সদস্য। তাদের সহযোগিতা করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৯সদস্য ।
এতে  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠূ। নির্বাচন সদস্য সচিব সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

এদিকে কাউখালী দক্ষিন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত নেতৃবৃন্দ।

বুধবার, ১৩ মে, ২০১৫

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর ইন্তেকাল


পিরোজপুরের  কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মঙ্গলবার বিকালে  নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বুধবার কাউখালী ঈদগাহ  মাঠে তার নামাজে জানাজা শেষে  তাকে দাফন করা হবে।

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর মৃত্যুতে
ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের শোক প্রকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মৃত্যুতে সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি এবং চার্টাড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভের মেম্বার ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।