বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

কাউখালীতে আওয়ামীলীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

কাউখালীতে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরাজুড়ি ইউনিয়নের  সকল পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টনএবং  সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু বিভিন্ন মন্দিরে অনুদানের টাকা  বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ এবং কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তারা আরো বলেন,শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দারিদ্রতা দূর হয়েছে।মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশে বিত্তশালী লোকের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলমান তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্বোধন

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধির জীবনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাউখালীতে বুধবার অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলে উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, শিক্ষানুরাগী আব্দল লতিফ খসরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমূখ।
উল্লেখ্য, সমাজের অবহেলিত অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য উপজেলার চিরাপাড়ায় ২০১৬ গড়ে তোলা হয়েছে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়। প্রথমে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও মাত্র দুই বছরের ব্যবধানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক। এখন কাউখালী উপজেলা সদরে সন্ধ্যা নদীর তীরে নিজস্ব জমির উপর নির্মিত হয়েছে এ বিদ্যালয়টি।

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

কাউখালীতে মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান ও শাড়ি বিতরণ

কাউখালীতে মঙ্গলবার বিকালে উপজেলা  জাতীয় পার্টিও কার্যালয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে,এস)এর উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৩৮টি মন্দিরে অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামরুজ্জামান তালুকদার,উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু, দুঃস্থ কল্যাণ সংস্থার  উপদেষ্ঠা এম.এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন,যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে,জেপি’সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে,ইউনিয়ন জেপির সাধারন সম্পাদক শাজাহান মোল্লা, শংকর বসু,বাসুদেব বিশ^াস,মনিন্দ্র নাথ মিস্ত্রী,মৃনাল দাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে যুব সংহতীর সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু,জেপি নেতা শেখ লিটন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারন সম্পাদক শিরিন বেগম,উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব  শামীম হোসেন,যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতিকে ভোট প্রদানে সকলের প্রতি আহবান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার, ১ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধুর সমাধিতে কাউখালীতে নবগঠিত ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইউনুস খান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান রুজবেল,সয়না রঘুনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওবাইদুল রহমান হিরন ও  সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,আমরাজুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ডালিম মাতুব্বর সাধারন সম্পাদক মোঃ জহির ,কাউখালী সদও ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক মেহেদী হাসান দোহা,চিরাপারা-পারসাতুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সবুর খান ,সাধারন সম্পাদক মোঃ মারুফ খান,শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক মোঃ পারভেজ মল্লিক (লাভলু)সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

চিরাপাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন

প্রতিনিধি

কাউখালী চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭জুলাই শুক্রবার চিরাপাড়া জে,এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. সবুর খান কে সভাপতি ও মোঃ মারফ খানঁ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক সবুর খানের  সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন আর রশীদ লাভলু যুগ্ন-সাধারন সম্পাদক  কাজী মাসুদ ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইউনুস খানসহ  ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
 আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল মামুন, সাবিনা ইয়াসমিন, দিপালী সাহা, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে সুদীপা সমদ্দার, মুশফিকুর রহমান ও তাসফিয়া তাসনিম ওহি ৷

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ,আলোচনা সভা ও স্মারকলিপি সহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে  কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন,যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেস ক্লাবের  সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর,ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়।প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নিকট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।