সোমবার, ২৮ জুলাই, ২০১৪


                              কাউখালী সংবাদের পাঠকদের ঈদ শুভেচ্ছা

পাঠকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ! শুরু থেকেই গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু দেয়ার চেষ্টা করে যাচ্ছে কাউখালী সংবাদ.কম !
পাঠকরাই একটা সংবাদমাধ্যমের প্রাণ ভোমরা পাঠকের ভালবাসা না পেলে কোন গণমাধ্যম টিকতে পারে না; তা হোক বিশাল বাজেটেরঅন্যদিকে পাঠকের চাহিদা পূরণ করে, তাদের ভালবাসা অর্জন করতে পারলে যৎসামান্য বাজেটের একটা গণমাধ্যমও হাঁটি হাঁটি পা পা করে পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে
এ প্রক্রিয়ায় প্রতিনিয়ত ‌‌'ভুল' থেকে শিক্ষা নিয়ে নিজেদের শোধরানোর চেষ্টা করছি আমরাএ ব্যাপারে পাঠকদের একটু ধৈর্য ধরার আহবান জানাচ্ছিএর পাশাপাশি অবসরে নতুন এই সাইট নিয়ে ঘাঁটাঘাঁটির আহবান জানাচ্ছিএতে করে প্রিয় পাঠকরা শুধু পড়া নয়, দেখার ও শোনার অনেক কিছু আবিষ্কার করতে পারবেন এবং এর উন্নয়নে আমাদের পরামর্শ দিতে পারবেন 

পরিশেষে  এই সাইট ভাল লাগলে তা আপনার প্রিয়জনকে জানানোর পাশাপাশি লাইক দেয়াসহ ভাললাগা নিউজটি শেষার দেয়ারও আহবান জানাচ্ছি

                                                                 কাউখালী প্রেস কাব

                                          রবিন সভাপতি রফিক সম্পাদক

পিরোজপুরের কাউখালী প্রেস কাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রবিউল হাসান রবিন(ইত্তেফার্ক) সভাপতি ও মো. রফিকুল ইসলামরফিক(আমারদের অর্থনীতি) সাধারণ সম্পাদকনির্বাচিত হয়েছেন। এর আগে বার্ষিক সাধারন সভায় বত্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধিদেবদাস মজুমদার, মানব জমিন প্রতিনিধি মো. কামরুজ্জামান খান, ভোরের কাগজ প্রতিনিধি মো. নূরুল হুদা বাবু প্রমূখ। পরে ১৫ সদস্য বিশিষ্ট কাউখালী প্রেসকাব কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


কাউখালীতে শেষ হল তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা

পিরোজপুরের কাউখালী  উপজেলায় নাগরিক সেবা ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন দিন ব্যাপী  ডিজিটাল মেলা মঙ্গলবার (১৭ জুন) শেষ হয়েছে
প্রশাসনের উদ্যোগে সকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়াম্যান ফাতেমা ইয়াসমিন পপি, অধ্যক্ষ মোঃ সায়েদুর রহমান, ইউপি চেয়ারমান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ


মেলায় ১৩টি স্টলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওর সেবা সমূহ উপস্থাপন করা হয়মেলায় প্রথম স্থান অধিকার করে কাউখালী সদর ইউনিয়ন, দ্বিতীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন, তৃতীয় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়

কাউখালীতে দর্শক মাতালেন কোজআপ তারকা রিংকু

পিরোজপুরের কাউখালীতে দর্শক মাতালেন টিভি তারকা কোজআপ তারকা রিংকু  ‘এতো সবি কানার হাট বাজার’, ‘পাগলা ঘণ্টা’, ‘একতারাকে সঙ্গে নিয়ে’ ‘লোকে বলে, লালন কি জাত সংসারে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘বাড়ির পাশে আরশি নগর’‘হাওয়ার গাড়ি’ প্রভৃতি। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে কাউখালীর হাজারও  দর্শক মাতালেন সময়ের জনপ্রিয় কোজআপ তারকা রিংকু এ সময় তাকে সঙ্গ দিয়ে গল্প আর গানে গানে আনন্দে ভাসিয়ে দেন মম। শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ১২৪ তম তিরোদান উৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘ ২দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কোজআপ তারকা রিংকুসহ দেশবরণ্য লালন শিল্পীরা অংশ গ্রহন করে।পিরোজপুরের কাউখালীর লোকনাথ মন্দির প্রাঙ্গনে। বুধবার বিকাল থেকে শুর হওয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম,ভাইসচেয়ানম্যান কামরুজ্জামান মিঠ,মহিলা ভাইস চেযারম্যান ফাতেমা ইয়াসমিন পপি উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে গভীর রাত পর্যন্ত। হাজারও মানুষকে আনন্দ দিতে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শিল্পীরা। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪


সাংবাদিক জিএম বাবর আলী স্মরণে দোয়া

দৈনিক আমার দেশের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জি.এম বাবর আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে
২৯ মে বৃহস্পতিবার বেলা ২টায় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আমানতগঞ্জ জামেয়া আল আরাবিয়া মাহ্মুদিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আযোজন করা হয়
মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কে.এম আবদুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার
বিশেষ অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ
বক্তব্য রাখেন দৈনিক আজকের বার্তার বার্তা সম্পাদক মোঃ জাকির হোসেন, উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমান, সাধারন সম্পাদক আক্কাস সিকদার, দৈনিক আমার দেশের ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল ঝালকাঠি জেলা যুবদল সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজ আহমেদ বাবলু, মোসলেম আলী খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরিশালের আহবায়ক সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সদস্য সচিব খালিদ সাইফুল্লাহ
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনদোয়া-মোনাজাত পরিচালনা করেন জামেয়া আল আরাবিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম আলহাজ মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেন, সাংবাদিক জি. এম বাবর আলী ছিলেন বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের একজন আপোষহীন সাংবাদিকতার লেখনীতে অসহায় ও নির্যাতিত মানুষের করুণ চিত্র ফুটে উঠতোবর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে
তিনি বলেন, অবৈধ এই সরকার ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বললেও ভিন্ন মতালম্বী বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দিয়ে হাজার হাজার মিডিয়াকর্মিকে বেকার করে রেখেছেযার নির্মম পরিণতির শিকার হয়েছিলেন দক্ষিণাঞ্চলের সৎ ও নির্ভিক সাংবাদিক জিএম বাবর আলী

সোমবার, ২৬ মে, ২০১৪

কাউখালী যুবলীগ নেতা এনামুল  হত্যা

মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক হত্যা মামলার আসামী মো. রঞ্জু শেখকে (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার ভোররাতে কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন আসামী রঞ্জুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। 
উল্লেখ্য, গত বছরের ২০ আগষ্ট কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক তার বেকুটিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে মটরসাইকেলযোগে বেকুটিয়া ফেরীঘাটে য্ওায়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই এমদাদুল হক বাদি হয়ে ২২ আগষ্ট ১৬ জন নামীয় ও বেশ কয়েকজন অজ্ঞাতনামাদের আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জা  মো. সুলতান মাহামুদ জানান, গ্রেফতারকৃত রঞ্জু শেখ যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার সাত নম্বর আসামী । কাউখালী থানায় দায়েরকৃত এ হত্যা মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

রবিবার, ১১ মে, ২০১৪


অপরূপ সুন্দর রাতের রানী নাইট কুইন

যে রাতে ফুল ফুটবে সেদিন বিকালেই কলিটি অদ্ভুত সুন্দর সাজে সজ্জিত হয়ে ওঠেতখন এর দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় রাতের রানী আসছেপৃথিবী অন্ধকারে ছেয়ে গেলে আস্তে আস্তে মেলতে শুরু করে নাইট কুইনের কলিরাতের সঙ্গে পাল্লা দিয়ে একটি দুটি করে পাপড়ি মেলতে থাকেসেই সঙ্গে মিষ্টি এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে

রাতের সঙ্গে নাইন কুইন ফুলের বিশেষ সম্পর্করাতের বুকচিরে অনিন্দ্য সৌন্দর্য নিয়ে রাতের রানী পৃথিবীতে এসে হাজির হয়; আবার রাতের অন্ধকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সে
নাইট কুইন ফুল নিয়ে পৃথিবীজুড়ে বহু কাহিনী ছড়িয়ে আছেসবচেয়ে বিখ্যাত কাহিনীর অবতারণা ঘটেছিল দু'হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতেতখন নগরীর প্রত্যেক বাড়িতে নাইট কুইন গাছ ছিলএক রাতে ঘটল আশ্চর্যজনক ঘটনাপ্রতিটি বাড়ি নাইট কুইন ফুলে ফুলে ছেয়ে গেলএ ঘটনায় কৌতূহলী নগরবাসী এক বাড়ি থেকে আরেক বাড়িতে দৌড়াতে লাগলতারা কেউই বুঝে উঠতে পারল না প্রকৃতি কেন এক অজানা উৎসবে মেতে উঠেছেপরে অবশ্য সবাই আসল ঘটনা বুঝতে পেরেছিলসেই রাতে বেথেলহ্যামের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের, তিনি যিশু খ্রিস্টবেথেলহ্যামের সব নাইট কুইন সে রাতে মেতে উঠেছিল যিশু খ্রিস্টের জন্মোৎসবেএ জন্য আজো অনেকের কাছে এ ফুলটি 'বেথেলহ্যাম ফ্লাওয়ার' নামে পরিচিত

এ ফুলের মজার বৈশিষ্ট্য হলো এর কলি বের হয় পাতা থেকেপ্রথমে পাতার যে কোনো এক পাশে ছোট গুটির মতো একটি বস্তু সৃষ্টি হয়এরপর গুটিটি আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকেদুই সপ্তাহ সময়ের মধ্যে ছোট্ট গুটিটি পরিপূর্ণ কলিতে রূপান্তরিত হয়যে রাতে ফুল ফুটবে সেদিন বিকালেই কলিটি অদ্ভুত সুন্দর সাজে সজ্জিত হয়ে ওঠেতখন এর দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় রাতের রানী আসছেপৃথিবী অন্ধকারে ছেয়ে গেলে আস্তে আস্তে মেলতে শুরু করে নাইট কুইনের কলিরাতের সঙ্গে পাল্লা দিয়ে একটি দুটি করে পাপড়ি মেলতে থাকেসেই সঙ্গে মিষ্টি এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকেএ গন্ধে তীব্রতা না থাকলেও আছে এক ধরনের অদ্ভুত মাদকতা, যা যে কোনো মানুষকে মোহিত করার জন্য যথেষ্টপরিপূর্ণ অন্ধকার যখন রাতকে আনন্দিত করে নাইট কুইন তখন অন্ধকারে বুকচিরে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরেরাত যত বাড়তে থাকে তার রূপ ততই খুলতে থাকেনিশাচর পতঙ্গরা রাতের রানীর মোহময় সৌরভে আকৃষ্ট হয়ে উন্মাদের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে তার বুকেপূর্ব আকাশে আলোকছটা দেখা যাওয়ার কিছুক্ষণ আগে মৃত্যু ঘণ্টা বেজে ওঠে নাইট কুইনেররাতের রানী দিনের আলো সহ্য করতে পারে নাচারিদিকে আলোকিত হওয়ার আগেই পাপড়িগুলো মস্নান হয়ে নুয়ে পড়ে, গুটিয়ে ফেলে নিজেকে পরিণত হয় চুপসে যাওয়া মৃত ফুলে
বর্তমানে এর বিস্তার বিশ্বজুড়েআমাদের দেশেও রয়েছে এর বিস্তারনাইট কুইনের জন্ম বীজ থেকে নয়, পাতা থেকেএক টুকরো পাতা ছিঁড়ে মাটিতে ফেলে রাখলে কয়েক দিনের মধ্যে ছেঁড়া পাতার চারদিকে চারা গজিয়ে ওঠেআমাদের দেশে এ ফুল ফোটে বর্ষাকালেআপনার বাড়ির আশপাশে জায়গা থাকলে অথবা টবে ফুলের গাছ লাগানফুলকে ভালোবাসুন