বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

কাউখালীর  বালু বোঝাই জাহাজের ধাক্কায়   ট্রলারের যাত্রী নিহত

কাউখালী প্রতিনিধি
গতকাল বৃহ¯পতিবার ভোরে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে  একটি বলগেট জাহাজের সাথে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় মোঃ মামুন হোসেন  নামে এক সবজি  বিক্রেতা (২৬) ঘটনা স্থলে মারা যায় এবং চালক রুবেল সরর্দার (২৪) আহত হয়।
 কাউখালী থানার পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ট্রলারে হুলারহাট থেকে সবজি নিয়ে স্বরূপকাঠী যাওয়ার পথে  কাউখালীর আমরাজুড়ী ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যানদীতে  কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় বিপরীত দিকে যাওয়া একটি বলগেট জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয় এতে নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠী গ্রামের সামছুল হক এর ছেলে সবজি বিক্রিতা মামুন মারাতœক আহত  হয়ে ঘটনা স্থলে মারা যায় ।

কাউখালী মহিলা পরিষদের মতবিনিময় সভা

কাউখালী প্রতিনিধি
 পিরোজপুরের কাউখালীতে নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে গতকাল বৃহ¯পতিবার এসবি সরকারী বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে কিশোরী ও তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক,মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমদ্দার,শিরিন আফরোজ,মুকুল বেগম,শিল্পী ঘরামী প্রমুখ
কাউখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কাউখালী  প্রতিনিধি
পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্র নেতা ইসহাক আলী খান পান্না কাউখালীতে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময়  করেন। গতকাল রাতে সময় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভায়  তিনি মহাজোট সরকারের শাসন আমলে কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি এবং নৌকা প্রতীকে ভোট চাই।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুর রশিদ মিল্টন, উপজেলা আ’লী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লী সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুস শহিদ, শাহ্ মোঃ কাইয়ুম, মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক গৌতম দাস, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, বর্তমান ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাধরণ সম্পাদক ইউনুচ খান।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে বিএনপির মিছিলে পুলিশের বাধাঁ ঃ
সড়ক অবরোধ করে সমাবেশ

কাউখালী প্রতিবেদক
অবরোধের চতুর্থ দিনে পিরোজপুরের কাউখালীতে উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক এস,এম আহসান কবিরের নেতৃত্বে বিএনপি সডক অবরোধ করে মিছিল বের করলে মিছিলটি উত্তর বাজার সড়কে আসলে পুলিশ বাধা দেয় পরে সড়ক অ¦বরোধ করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেযারম্যান এস.এম.আহসান কবীর, বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিয়া, বিএনপি শহিদ উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, যুবদল নেতা বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, মন্জুরুল কবির পেয়ারু, আল-আমিন সিকদার, মাওলাদ হোসেন মইন, কৃষক দল নেতা ফারুক হোসেন, নুরুজ্জামান তালুকদার,মনিরুল ইসলাম শাহিন, মুকলি আজম লিটন, জামাল হোসেন প্রমুখ।

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র জমা
 কাউখালী  প্রতিনিধি
পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর)আসনে  দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য  জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রীর  উপদেস্টা আনোয়ার হোসেন মঞ্জুর মননোয়নপত্র সোমবার সকালে কাউখালীতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ হাসান হাবিবের বরাবর জমা দেন।
আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খান , সাধারন সম্পাদক শাহআলম তালুকদার, পিরোজপুর পল্লী বিদুৎ সমিতির  পরিচালক শাহ আলম নসু বরিশাল বিভাগের যুব সংহতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খসরু, বিআরডিবির চেয়ারম্যান  সাবেক মুক্তিযোদ্ধা  কমান্ডারহারুন আর রশীদ সাইদ, জেপি নেতা অধ্যক্ষ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, যুদ্ধকালীন কমান্ডার হাবিবুর রহমান, জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ,  যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন,সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারন সম্পাদক জিয়াউল হাসান জুয়েল,জেপিনেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, প্রভাষক হারুন আর রশীদ, নাহিদ বাচ্চু প্রমূখ।
পিরোজপুর-২ আওয়ামী লীগ,জেপি ও ওয়াকার্স পার্টির তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাউখালী প্রতিবেদক
গতকাল সোমবার পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর)আসনে  দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল  করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রীর  উপদেস্টা আনোয়ার হোসেন মঞ্জু,আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাবেক  কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও বাংলাদেশওয়াকার্স পার্টির পক্ষে অ্যাডভোকেট ফিরোজ আলম করেছেন । কাউখালী ও ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ  মনোনয়নপত্র জমা দিয়েছেন ।  এ দিকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনিত প্রার্থী শহীদুল ইসলাম সোহেল কেন্দ্রের নির্দেশ না পাওয়ায় মনোনয়ন পত্র দাখিল করেননি। তিনি জানান, নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের জন্য সময় বৃদ্ধির জন্য নিবার্চন কমিশনের নিকট পার্টিও পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সময় বাড়ানো হলে মনোনয়ন পত্র দাখিল করব।

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

Manju: Election is the only way to transfer power peacefully

 
30-11-13-Kowkhali_Advisor Anwar Hossain Monju-1

Jatiyo Party (JP) Chairman and Advisor to the Prime Minister, Anwar Hossain Manju said people fail to properly appreciate the need for democracy because the culture of peaceful transfer of power has not yet developed in the country even after 42 years of independence. The political parties engage in petty and vengeful brand of politics that is detrimental to the country. There is always great uncertainty and anxiety surrounding every election. The former communications minister attended several rallies and meetings in Pirojpur and Jhalakathi districts on Saturday. He said the country’s resources are limited. If it could have used the scarce resources efficiently after independence, our economic achievements would have been much greater. Lack of unity between politicians in the past 42 years is the reason why the nation could not perform as expected.
Manju said, “We don’t believe in this oppressive style of politics. Our politics is rife with conflict. We have to come out of this oppressive brand of politics to establish people’s rights. That’s why Jatiyo Party believes in a different brand of politics. We work for people’s welfare and development. We all should practice that kind of politics that would educate our children and inspire them to lead the country successfully in the future. Some political leaders are unable to rise above personal differences in opinion, which is why the country’s economic development has not been as well as it should have been. Political parties can have difference of opinion but it should not lead to the deterioration of their personal and social relationships. It is saddening to note how much the political culture has deteriorated since independence.”
In his address at a mass rally in Pirojpur on Saturday he also said said it is absolutely essential to hold an election. There is no alternative to election for a peaceful transfer of power within constitutional framework. “We believe democratic processes should be practiced both within the party and in national politics. Recently HM Ershad made an arrogant remark ‘I am the King; my decision is the final decision’. We in JP do not believe in autocracy, which is why we broke away from Ershad’s JaPa. For the past 33 years I have constantly advocated for unity among all parties. Our goal is to establish a democratic, fearless and independent society for the people of Bangladesh.”
The Jatiyo Party (JP) chairman attended a number of rallies and views exchange meetings in Pirojpur, Kauakhai and Bhandaria over the weekend. He met with JP’s and the members of JP’s youth wing and also attended special prayer programmes. The mass rally in Pirojpur was organised to congratulate the Chairman on being appointed as the advisor to the Prime Minister for the interim government. Thousands of locals gathered to greet the former communications minister and to offer him their heartfelt felicitations. He was greeted with garlands and bouquets. All JP central leaders and local leaders and eminent people were present at the rally.