শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

              কাউখালীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  আলোচনাসভা


পিরোজপুরের কাউখালীতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিঅ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায়য় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা কাজী মাসুদ ইকবাল,মনজুরল মারুফ পিয়াল, সাইফুর রহমান বাদল,মনিরুজ্জামান খোকা, সালাউদ্দিন রাসেল প্রমুখ।
বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত  গ্রেফতার ও বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার, ১৫ জুন, ২০১৫





কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি মাওদুদ, সম্পাদক নান্নু, 

কাউখালী প্রতিনিধি
ঐতিহ্যবাহী ব্যস্ততম পিরোজপুরের কাউখালীর দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে  দেওয়াল ঘড়ি মার্কায় আবুল কালাম খান মাওদুদ  সাধারণ সম্পাদক পদে হরিন মার্কায় বজলুর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন
 জানা যায়, বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবল বর্ষন উপেক্ষা করে শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে (সোনালী ব্যাংকের সামনে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেছেন ৪১ জন প্রার্থী। ৬৩০ জন ভোটারের মধ্যে ৬০১জনভোট প্রদান করে রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম খান মাওদুদ (দেওয়াল ঘড়ি) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী জাহাঙ্গীর আলম (চেয়ার) পেয়েছেন ১৪৯ ভোট, সহ-সভাপতি পদে দুই জন ছিদ্দিকুর রহমান (কাঠাল) ৩৩৯ ভোট অপর প্রার্থী অরুন কুমার কুন্ডু (আম) ৩০৭ ভোট পেয়েছেন, সাধারন সম্পাদক পদে বজলুর রহমান নান্নু (হরিন) ৩১৩ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী . রহিম খন্দকার (বাঘ) ১৭১ ভোট পেয়েছেন, সহ- সাধারন সম্পাদক পদে দুই জন মনজুরুল কবির পেয়ারু (টেলিভিশন) ৩৫৫ ভোট পয়েছেন অপর প্রার্থী কাঞ্চন আলী শেখ (সিলিং ফ্যান) ২৬৯ ভোট পেয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে দ্বীন ইসলাম (হাঁস) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী হুমায়ুন কবীর (দোয়েল) ১২৪ ভোট পেয়েছেন, অর্থ সম্পাদক পদে ছাইদুর রহমান (চশমা) ২০১ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী কামরুজ্জামান  (মটর সাইকেল) ১৮২ ভোট পেয়েছেন, দপ্তর সম্পাদক পদে দিলীপ দে (বই) ২৩৬ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিসুর রহমান পান্না (আলমারী) ১৯৬ ভোট পেয়েছেন, প্রচার সম্পাদক পদে . করিম (গোলাম ফুল) ২৬১ ভোট পেয়েছন নিকটবর্তী প্রার্থী রফিকুল খান (মোইল ফোন) ১৪৫ ভোট পেয়েছেন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শাহ-আলম সাহাজাদা (বালতি) ৩৫৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী গোপীনাথ কুন্ডু (হাতপাখা) ১৭৬ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে শাহেদুল ইসলাম চাঁন (ফুটবল) ২২৮ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিচুজ্জামান খন্দকার (ক্রিকেট ব্যাট) ২২৪ ভোট পেয়েছেন, সদস্য পদে তিন জন বাহারুল খন্দকার (হাতি) ৩৫১ ভোট পেয়েছেন অপর প্রার্থী আল- আমীন গাজী (ফুলের টব) ২৯৬ ভোট পেয়েছেন, অপর প্রার্থী শেখর হালদার (কলম) ২৫৫ ভোট পেয়েছেন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম লিটন নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম এ ছাড়া আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন কাউখালী থানা পুলিশের জন সদস্য। তাদের সহযোগিতা করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৯সদস্য
এতে  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠূ। নির্বাচন সদস্য সচিব সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

এদিকে কাউখালী দক্ষিন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত নেতৃবৃন্দ

বুধবার, ১৩ মে, ২০১৫

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর ইন্তেকাল


পিরোজপুরের  কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মঙ্গলবার বিকালে  নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বুধবার কাউখালী ঈদগাহ  মাঠে তার নামাজে জানাজা শেষে  তাকে দাফন করা হবে।

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর মৃত্যুতে
ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের শোক প্রকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মৃত্যুতে সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি এবং চার্টাড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভের মেম্বার ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার, ১১ মে, ২০১৫

 কাউখালীতে মা দিবসে ১৫ মাকে সংবর্ধনা

 বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষ্যে কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে রোববার (১০ মে) সকাল ১০টায় স্কুল চত্বরে পনেরো জন মাকে সংবর্ধনা দিয়েছেন কাউখালীর বিশিষ্ট সমাজসেবক আঃ লতিফ খসরু। সংবর্ধিত মায়েরা সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র। এদের মধ্যে তিন মা হয়েছে শতবর্ষী।সংবর্ধিত মায়েরা হলেন হলেন, মহান মুক্তিযুদ্ধে স্বামী সন্তান হারা আমরাজুড়ী ইউনিয়নের গন্ধর্ব্য গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের কন্যা বীর মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায় (৯০)। উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেনের মা আমজেদুন নেছা (৮০), একই গ্রামের মৃত আউয়ালের স্ত্রী সাফিয়া বেগম (১০০) কেউন্দিয়া গ্রামের   শুক্কুর খানের স্ত্রী ফাতিমা বেগম (১০০)  আমরাজুড়ী আবাসন প্রকল্পে বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী জাহিদের মা রেক্সেনা বেগম (৭০) চার বাক প্রতিবন্ধী সন্তানের মা মঞ্জিলা বেগম (৬০)  দুই বুদ্ধি প্রতিবন্ধী তানজিলা ও আসমার মা সাহেরা বেগম (৭০) আমরাজুড়ী আবাসনে বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী শান্তার মা আমেনা বেগম (৫০) উপজেলার বাশুরী গ্রামের মৃতঃ দেরাগ আলী ফকিরের স্ত্রী শতবর্ষী মকিমন নেছা।

উপজেলার দাশেরকাঠী গ্রামের মানিক সরদারের হতদরিদ্র স্ত্রী হালিমা বেগম (৭০), গন্ধর্ব্য গ্রামের মৃত নিবারণ চন্দ্র রায়ের হতদরিদ্র স্ত্রী বকুল বালা রায় (৭৫), কাউখালী সদরের মৃতঃ উমেশ সাধকের হতদরিদ্র স্ত্রী সুষমা সাধক, শহরের মৃতঃ মোদাচ্ছের আলীর স্ত্রী আমিরুন নেছা (৭৫) চিরাপাড়া গ্রামের মৃতঃ মনছুর আলী শেখ এর স্ত্রী শ্রমজীবী রহিমা বেগম (৬৫), রবিন দাসের স্ত্রী মঞ্জুরানী দাস (৬০), আউয়ালের স্ত্রী সাফিয়া বেগম (৮০), আঃ খালেকের স্ত্রী কুলসুম (৭০)। সংবর্ধিত মায়েদেরকে মালা পরিয়ে সংবর্ধিত করা হয়, এবং মিষ্টি, দধি, ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়। উপহার হিসেবে প্রত্যেকটি মাকে এক একটি শাড়ি দেওয়া হয়।
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আঃ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমরাজুরী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা পরিষদ সভানেত্রী জাহানুর বেগম, কাউখালী উত্তর বাজার যুব কল্যাণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন পাবেল, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ক্ষুদে সন্তান তাহমিদ প্রমূখ।

ইয়াবা , ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

পিরোজপুরে ৪ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা সহ মোঃ ওমর ফারুক(৩০)আটক করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে, পিরোজপুর জেলার সদর থানাধীন মুলগ্রাম গস্খাম থেকে  রবিবার দুপুরে তাকে আটক করা হয়।র‌্যাব-৮  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে  পুলিশের হাতে সোপার্দ করেছে। ধৃত আসামী স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন এলাকা হতে উলে¬খিত মাদক দ্রব্য সংগ্রহ করে পিরোজপুর জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

শনিবার, ৯ মে, ২০১৫

ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ায়
রুশনারা আলীকে রেজাউল করিমের অভিনন্দন


ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভুত রূশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠির সাতুরিয়ার সন্তান, সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক ও জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। গতকাল এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, রূশনারা আলী পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এন্ড বো আসনে ২৫ হাজার ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। রেজাউল করিম যুক্তরাজ্যে তার প্রতিবেশি রুশনারা আলীকে এই অভাবনীয় বিজয়ে আন্তরিক অভিনন্দন জানান। #

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

ক্রীড়া সাংবাদিকাতায় স্মারক সম্মাননা পেলেন সৈয়দ বশির আহম্মেদ


পিরোজপুরের কাউখালীতে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ক্রীড়া স্মারক সম্মাননা পেয়েছেন দৈনিক আজকালের খবর, অনলাইন এবিনিউজ২৪ডটকম এর কাউখালী প্রতিনিধি ও কাউখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  সৈয়দ বশির আহম্মেদ। কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বশির আহম্মেদকে এ সম্মাননা দেওয়া হয়। 
কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে সম্মাননা, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী সমাবয় লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর রহমান ছগীর উপস্থিত থেকে এ স্মারক সম্মাননা তুলে দেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি অধ্যাপিকা লায়লা ইরাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দোলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন ।
উল্লেখ্য সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ দীর্ঘ ৫ বছরেরও অধিককাল ধরে কাউখালী জনপদে সাংবাদিকতার মাধ্যমে এ জনপদের ক্রীড় উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন।