রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলটনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

রবিউল হাসান রবিন,

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে সম্ভাব্য প্রার্থীরা চাঙা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাকসুর সাবেক জি,এস  আওয়ামীলীগ নেতা আমিনুর রশীদ মিলটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। তার শোভাযাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে।

কাউখালী উপজেলায় রবিবার চিরাপাড়া, বেকুটিয়া,নতুন বাজার, শিয়ালকাঠী,চৌরাস্তা,তালুকদার হাট, কাউখালী বন্দর, আমরাজুড়ি, কাঠালিয়া, জয়কুল, বিড়ালজুড়ি, কেউন্দিয়া  এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

আমিনুর রশীদ মিলটন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি । বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভ‚তপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ।

কাউখালীতে বই পাঠের আড্ডা

  1.  
  2. মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করছেন ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু। পিরোজপুর কাউখালীর মানুষের কাছে তিনি পরিচিত একুশের ফেরিওয়ালা নামে।  খসরু এ মহতী কাজ শুরু করেছেন একেবারেই স্বপ্রণোদিত হয়ে। তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করছেন একুশের ইতিহাস, ভাষা-সংগ্রামীদের তথ্য। নিজের অর্থেই তৈরি করেছেন পান্ডুলিপি। কাউখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিনা মূল্যে বিতরণ করছেন ওই পান্ডুলিপি।

    আঃ লতিফ খসরুর একুশের পান্ডুলিপিতে স্থান পেয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস আর ভাষাশহীদদের পরিচিতি। এ ছাড়া একুশ নিয়ে পত্র-পত্রিকায় প্রাশিত প্রতিবেদনের প্রচুর কাটিং ও ছবি সংগ্রহ করে তৈরি করেছেন একুশের পান্ডুলিপি ভাষার মাসকে সামনে রেখে রবিবার সকালে কলেজের শহীদ মিনারের বেদিতে পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে কাউখালীর কথা সাহিত্যিক আফরজা মুন্নির লেখা ছিত মহলের দিনগুলি নামক বই তুলে দেন আঃ লতিফ খসরু। শিক্ষার্থীরা বসে যায় বই পাঠের আড্ডায়।

    এ ব্যাপারে মো আবদুল লতিফ খসরু বলেন মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসেবে স্বীকৃত। মাতৃভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে যাঁরা শর্হীদ হয়েছেন, তাঁদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কাজ করছি আমি। আমি বিশ^াস করি, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ শৃষ্টি করার লক্ষে ভাষার মাসে আমার এই বই বিতরন। আমি মনে করি এতেকরে পাঠকরা বই পড়তে আগ্রহী হবেন। কাউখালীর কথা সাহিত্যিক আফরোজা মুন্নি বলেন একুশ আমাদের মাথা উচু করতে শিখায়। তাই ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের খসরুর এই উদ্দ্যোকে আমরা স্বাগত জানাই।

    কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আঃ লতিফ খসরু যে উদ্যোগ নিয়েছেন তা সবার কাছেই গ্রহণযোগ্য। এ কাজের মাধ্যমে নতুন প্রজন্ম বই পড়তে উদ্বুদ্ধ হবে। তিনি আরো বলেন কাউখালী আঃ লতিফ খসরু এই বয়সেও  এলাকার সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়। ভাষার মাসে তিনি নতুন প্রজ¤েœর শিক্ষার্থীদের ভাষা সংগ্রামের ইতিহাস জনাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। স্ব-প্রণোদিত হয়ে এমন মহতী কাজ করার মানুষ আমাদের খুবই কম।

মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠে পল্টন

কাউখালী প্রতিনিধি

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের  যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন। তিনি ছাত্র জীবনে  ছাত্রলীগ পরবর্তীতে উপজেলা যুব লীগের আহবায়ক  এবং   উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে কাউখালী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির দুই বার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে মনিরুজ্জামান তালুকদার পল্টন গত দু’সপ্তাহ যাবত উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়  গণসংযোগ, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান ভোটারদের মধ্যে জানান দিচ্ছেন। 

ভোটারদের মধ্যে তুলে ধরেছেন বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্তি। মঙ্গলবার তিনি কেউন্দিয়া, আমরাজুড়ি,জয়কুল,সোনাকুর গ্রামে গন সংয়োগ করেছেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, চিরাপাড়া পার সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকনসহ সংগঠনের নেতা কর্মীরা।  মনিরুজ্জামান তালুকদার পল্টন জানান, তিনি দীর্ঘদিন দলীয় দায়িত্বের পাশাপাশি এলাকার মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাই দল আমাকে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও জানান, আমি দলের প্রতি আস্থাশীল হয়ে দলের কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন শ্মশান কমিটি কাউখালী উপজেলা শাখা উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।

উপজেলার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মদনমোহন জিউর আখরাবাড়ি মাঠে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, অধ্যক্ষ অলোক কর্মকার, তপন কুণ্ড, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ, বিমল তালুকদার, অনুপ কুণ্ডু, পরিতোষ সমাদ্দার, রিপন পাটিকর প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক পেয়ে গনসংযোগ ও মতবিনিময়সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ।

সোমবার প্রতীক বরাদ্ধ পাওয়ার পরই তিনি কাউখালীর বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন এবং  হাতপাখা মার্কার ভোট প্রার্থনা করেন।
সোমবার পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই হাতপাখা প্রতীক নিয়ে কাউখালীর শিয়ালকাঠীর পাঙ্গাসিয়া বাজার, চৌ-রাস্তা,গাজীর হুলা বাজার,চিরাপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এম.পি প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ নেতাকর্মীরা।

রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন

 কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  এ  সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম দু’টিপরিবারের মাঝে কম্বল, চাল , ডাল, সয়াবিন তেল,লবন, মুড়ি,চিড়া বিতরন  করেন ।

এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং  অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

কাউখালীর সাবেক ইউপি সদস্য মোস্তফা মোল্লা আর নেই

কাউখালী হাসপাতাল রোড নিবাসী সাবেক ইউপি সদস্য এবং মেহেদী হাসান সোহাগ ও উজ্জ¦লের পিতা মোঃ গোলাম মোস্তফা মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজেউন)।সোমবার(১২নভেম্বর)রাত ১১টার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।