- মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করছেন ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু। পিরোজপুর কাউখালীর মানুষের কাছে তিনি পরিচিত একুশের ফেরিওয়ালা নামে। খসরু এ মহতী কাজ শুরু করেছেন একেবারেই স্বপ্রণোদিত হয়ে। তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করছেন একুশের ইতিহাস, ভাষা-সংগ্রামীদের তথ্য। নিজের অর্থেই তৈরি করেছেন পান্ডুলিপি। কাউখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিনা মূল্যে বিতরণ করছেন ওই পান্ডুলিপি।
আঃ লতিফ খসরুর একুশের পান্ডুলিপিতে স্থান পেয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস আর ভাষাশহীদদের পরিচিতি। এ ছাড়া একুশ নিয়ে পত্র-পত্রিকায় প্রাশিত প্রতিবেদনের প্রচুর কাটিং ও ছবি সংগ্রহ করে তৈরি করেছেন একুশের পান্ডুলিপি ভাষার মাসকে সামনে রেখে রবিবার সকালে কলেজের শহীদ মিনারের বেদিতে পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে কাউখালীর কথা সাহিত্যিক আফরজা মুন্নির লেখা ছিত মহলের দিনগুলি নামক বই তুলে দেন আঃ লতিফ খসরু। শিক্ষার্থীরা বসে যায় বই পাঠের আড্ডায়।
এ ব্যাপারে মো আবদুল লতিফ খসরু বলেন মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসেবে স্বীকৃত। মাতৃভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে যাঁরা শর্হীদ হয়েছেন, তাঁদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কাজ করছি আমি। আমি বিশ^াস করি, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ শৃষ্টি করার লক্ষে ভাষার মাসে আমার এই বই বিতরন। আমি মনে করি এতেকরে পাঠকরা বই পড়তে আগ্রহী হবেন। কাউখালীর কথা সাহিত্যিক আফরোজা মুন্নি বলেন একুশ আমাদের মাথা উচু করতে শিখায়। তাই ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের খসরুর এই উদ্দ্যোকে আমরা স্বাগত জানাই।
কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আঃ লতিফ খসরু যে উদ্যোগ নিয়েছেন তা সবার কাছেই গ্রহণযোগ্য। এ কাজের মাধ্যমে নতুন প্রজন্ম বই পড়তে উদ্বুদ্ধ হবে। তিনি আরো বলেন কাউখালী আঃ লতিফ খসরু এই বয়সেও এলাকার সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়। ভাষার মাসে তিনি নতুন প্রজ¤েœর শিক্ষার্থীদের ভাষা সংগ্রামের ইতিহাস জনাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। স্ব-প্রণোদিত হয়ে এমন মহতী কাজ করার মানুষ আমাদের খুবই কম।
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
কাউখালীতে বই পাঠের আড্ডা
মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠে পল্টন
কাউখালী প্রতিনিধি
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ পরবর্তীতে উপজেলা যুব লীগের আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে কাউখালী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির দুই বার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে মনিরুজ্জামান তালুকদার পল্টন গত দু’সপ্তাহ যাবত উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান ভোটারদের মধ্যে জানান দিচ্ছেন।
ভোটারদের মধ্যে তুলে ধরেছেন বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্তি। মঙ্গলবার তিনি কেউন্দিয়া, আমরাজুড়ি,জয়কুল,সোনাকুর গ্রামে গন সংয়োগ করেছেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, চিরাপাড়া পার সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকনসহ সংগঠনের নেতা কর্মীরা। মনিরুজ্জামান তালুকদার পল্টন জানান, তিনি দীর্ঘদিন দলীয় দায়িত্বের পাশাপাশি এলাকার মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাই দল আমাকে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও জানান, আমি দলের প্রতি আস্থাশীল হয়ে দলের কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন শ্মশান কমিটি কাউখালী উপজেলা শাখা উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।
উপজেলার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মদনমোহন জিউর আখরাবাড়ি মাঠে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, অধ্যক্ষ অলোক কর্মকার, তপন কুণ্ড, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ, বিমল তালুকদার, অনুপ কুণ্ডু, পরিতোষ সমাদ্দার, রিপন পাটিকর প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
কাউখালীতে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক পেয়ে গনসংযোগ ও মতবিনিময়সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ।
সোমবার প্রতীক বরাদ্ধ পাওয়ার পরই তিনি কাউখালীর বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন এবং হাতপাখা মার্কার ভোট প্রার্থনা করেন।সোমবার পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই হাতপাখা প্রতীক নিয়ে কাউখালীর শিয়ালকাঠীর পাঙ্গাসিয়া বাজার, চৌ-রাস্তা,গাজীর হুলা বাজার,চিরাপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এম.পি প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ নেতাকর্মীরা।
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন
কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম দু’টিপরিবারের মাঝে কম্বল, চাল , ডাল, সয়াবিন তেল,লবন, মুড়ি,চিড়া বিতরন করেন ।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
কাউখালীর সাবেক ইউপি সদস্য মোস্তফা মোল্লা আর নেই
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
কাউখালীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে কাউখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির
জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, কেক কাটা ও দলীয় কার্যালয়ে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা
যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান তালুকদার হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস
চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল,
মঞ্জুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য
প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ডা.
ইউনুস খান, হাফিজুর রহমান হাফিজ, সবুর খান, ডালিম মাতুব্বর প্রমূখ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)








