রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন

 কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  এ  সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম দু’টিপরিবারের মাঝে কম্বল, চাল , ডাল, সয়াবিন তেল,লবন, মুড়ি,চিড়া বিতরন  করেন ।

এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং  অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

কাউখালীর সাবেক ইউপি সদস্য মোস্তফা মোল্লা আর নেই

কাউখালী হাসপাতাল রোড নিবাসী সাবেক ইউপি সদস্য এবং মেহেদী হাসান সোহাগ ও উজ্জ¦লের পিতা মোঃ গোলাম মোস্তফা মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজেউন)।সোমবার(১২নভেম্বর)রাত ১১টার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

কাউখালীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, কেক কাটা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান তালুকদার হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, মঞ্জুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ডা. ইউনুস খান, হাফিজুর রহমান হাফিজ, সবুর খান, ডালিম মাতুব্বর প্রমূখ।

কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে কাউখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান।
রবিবার দুপুরে কাউখালী উপজেলা  নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খলিলুর রহমান খলিল, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু,  জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, জেপি রাজু আহম্মেদ, জেপি নেতা নেপাল চন্দ্র দে, কেন্দ্রীয় যুবসংহতির ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত কুন্ডু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, মঞ্জু সেনার নাহিদ বাচ্চু,  মৎস্য পার্টির সভাপতি আ. ওয়াদুদ, কৃষক পার্টির সভাপতি হারুন আর রশীদ যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, মহিলা পার্টির আফরোজা সনু, শাহিদা জেসমিন, শিরিন বেগম, আকআরুন নেহার রেবা, বেবী বেগম, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

কাউখালীতে আওয়ামীলীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

কাউখালীতে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরাজুড়ি ইউনিয়নের  সকল পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টনএবং  সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু বিভিন্ন মন্দিরে অনুদানের টাকা  বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ এবং কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তারা আরো বলেন,শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দারিদ্রতা দূর হয়েছে।মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশে বিত্তশালী লোকের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলমান তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্বোধন

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধির জীবনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাউখালীতে বুধবার অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলে উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, শিক্ষানুরাগী আব্দল লতিফ খসরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমূখ।
উল্লেখ্য, সমাজের অবহেলিত অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য উপজেলার চিরাপাড়ায় ২০১৬ গড়ে তোলা হয়েছে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়। প্রথমে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও মাত্র দুই বছরের ব্যবধানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক। এখন কাউখালী উপজেলা সদরে সন্ধ্যা নদীর তীরে নিজস্ব জমির উপর নির্মিত হয়েছে এ বিদ্যালয়টি।

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

কাউখালীতে মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান ও শাড়ি বিতরণ

কাউখালীতে মঙ্গলবার বিকালে উপজেলা  জাতীয় পার্টিও কার্যালয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে,এস)এর উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৩৮টি মন্দিরে অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামরুজ্জামান তালুকদার,উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু, দুঃস্থ কল্যাণ সংস্থার  উপদেষ্ঠা এম.এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন,যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে,জেপি’সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে,ইউনিয়ন জেপির সাধারন সম্পাদক শাজাহান মোল্লা, শংকর বসু,বাসুদেব বিশ^াস,মনিন্দ্র নাথ মিস্ত্রী,মৃনাল দাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে যুব সংহতীর সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু,জেপি নেতা শেখ লিটন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারন সম্পাদক শিরিন বেগম,উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব  শামীম হোসেন,যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতিকে ভোট প্রদানে সকলের প্রতি আহবান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করেন।