বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
বুধবার, ১ মে, ২০১৯
কাউখালীতে মে দিবসে র্যালি-সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
বুধবার সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু,ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ ফরিদ হোসেন,পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদুল ইসলামসহ শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া দিবসটি উপলক্ষে কাউখালী চিরাপাড়া পারসাতুরিয়া ইজি বাইক অটো ড্রাইভার সমিতি, অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শেরে বাংলা স্মৃতি পদক পেলেন শিক্ষক সুব্রত রায়
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক-২০১৯ পেলেন কাউখালীর সুব্রত রায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের আয়োজনে গতকাল ৩০মে মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৫৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুব্রত রায়কে এ সম্মাননা পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদেরকে একটি করে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের সভাপতি লায়ন এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জেড এ হায়দার জীবন ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, যে দেশে গুণীজনদের কদর করা হয়না সে দেশে গুণীজন জন্মেনা । অবিভক্ত বাংলার ত্যাগী ও মহান রাজনীতিবিদ শেরে বাংলার নামে আজ এ স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভবিষ্যতে দেশে হাজারো গুনীজনের সৃষ্টি হবে। প্রদকপ্রাপ্ত গুনীজনদের মধ্যে সুব্রত রায় তাঁর অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, এ সম্মান আমার জীবনে অনেক বড় পাওয়া। যারা এ রকম একটি সুন্দর আয়োজন করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।
শিক্ষক সুব্রত রায় ১৯৬৭ সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গন্ধর্ব গ্রামে এক মধ্যবিত্ত শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরলোকগত পিতা সুভাষ চন্দ্র রায় ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। মাতা মুকুল রানী মিস্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সুব্রত রায় নিজেও একজন শিক্ষক । তিনি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। ১৯৮৪ সালে তিনি স্বরূপকাঠী উপজেলার ইএসপি ইনষ্টিটিউশন, বাটনাতলা থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৮৬ সালে তিনি স্বরূপকাঠী কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৯ সালে কাউখালী মহাবিদ্যালয় হতে ডিগ্রী পাস করেন। এরপর তিনি উচ্চতর ডিগ্রীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ পাস করেন। পাশাপাশি তিনি ১৯৯৫ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে পেশাগত ক্ষেত্রে তিনি সি-ইন-এড প্রশিক্ষণও লাভ করেন। তার স্ত্রী বীথিকা সাহা, সেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। তাঁর দু‘টি সন্তান রয়েছে । তারা অধ্যয়নরত ।
শিক্ষার মানের দিক থেকে সে তাঁর বিদ্যালয়টিতে আমূল পরিবর্তন এনেছেন । শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছর শতভাগ পাসের হার সহ সর্বাধিক জিপিএ-৫ ও সর্বাধিক বৃত্তি অর্জন করে থাকে। ২০১০ সালে সমাপনী পরীক্ষায় তাঁর বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সারা দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করে । পরবর্তীকালে আরও কয়েকবার তাঁর বিদ্যালয়ের ফলাফলে বিভাগ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে । শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । পেশাগত পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংগীত বিষয়ের নির্ধারিত ১৩টি গান নিয়ে তার একটি অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে, যা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সংগীত বিষয়ের শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া তিনি বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সদস্য সচিব এবং শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে জড়িত আছেন।
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
মাদক ব্যবসা করলে জেলে থাকতে হবে: ডিআইজি শফিকুল ইসলাম
রবিউল হাসান রবিন,
বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম,বিপিএম(বার)পিপিএম বলেছেন,মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন,বাল্য বিয়ে প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। দেশ ও জাতীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। মাঠে কাজ করার কারনে বরিশাল বিভাগের সহ¯্রাধিক মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ।
শুক্রবার বিকেলে পিরোজপুরের কাউখালী থানার
আয়োজনে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-নারী নির্যাতন বিরোধী সুধী সমাবেশ ও কৃতি
ছাত্র-ছাত্রীদের পুরুস্কার বিতরন সভায় সরকারী বালক বিদ্যালয় মাঠে প্রধান
অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিআইজি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের কোন
ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা করবেন, আর বাইরে ঘুরে বেড়াবেন; তা হবে না।
হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নইলে জেলে থাকতে হবে। যারা মাদক ছেড়ে আলোর পথে
এসেছে, আমরা তাদের সহায়তা করবো।
পিরোজপুরের পুলিশ সুপার(ভারপ্রাপ্ত)মোল্লা
আজাদ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পিরোজপুরের
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী
শাহানেওয়াজ, (পিপিএম- সেবা),উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু,উপজেলা
নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান
তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, সাধারন
সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,জাতীয় পার্টিজেপি’র সাধারন সম্পাদক শাহ
আলম নসু, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান
আমিনুর রশীদ মিলটন,অধ্যক্ষ অলোক কর্মকার, অধ্যক্ষ মাওলানা মো.মোস্তাফিজুর
রহমান,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম দাস,জেলা প্রাথমিক
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুব্রত রায়,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
সুনন্দা সমাদ্দার,শিক্ষক বাবর তালুকদার,সাংবাদিক রতন কুমার দাস প্রমূখ।পরে প্রধান অতিথি ৪৩জন শিক্ষক ও ৩৫০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
প্রচরণার শেষ মুহুর্তে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের নির্বাচনী শো-ডাউন
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে মিছিল ও শো-ডাউন করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.মৃদুল আহম্মেদ সুমনের নেতা-কর্মীরা।শুক্রবার সকালে কাউখালী বন্দরে তারা এই আয়োজন করেন। প্রথমে বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা চশমা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান।
এর আগে মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে মিছিল শেষ হয়।
সব চেয়ে কম বয়সি তরুণ প্রজম্মের উদিয়মান নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্ধমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সমুন।তিনি চশমা মার্কার সমার্থনে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে গত এক মাস যাবৎ দিন রাত নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়েছেন।
দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলিঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন।
যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।
যিনি নামে ও প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি এবং পরিচিতি ও প্রচারনায় সব প্রার্থীর চেয়ে প্রবিণ।
মৃদুল আহম্মেদ সুমন বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি,শিক্ষানুরাগী,সাংবাদিক। এ ছাড়া বিভিন্ন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা প্রতিষ্ঠানের সাথে সম্পৃত্ত রয়েছেন।
নির্বাচনে এসেই তিনি নিজস্ব ব্যাতিক্রমধর্মী কৌশল অবলম্বর করে কাউখালী উপজেলাবাসী একেবারে কাছে চলে এসেছেন। ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রতি ভোটারদের অস্থা অর্জন করেছেন।
মৃদুল আহম্মেদ সুমন বলেন, ভোটারদের আমার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। একই ভাবে দলীয় সকল নেতা-কর্মীরা আমাকে সার্বক্ষনিক সাহস যুগাচ্ছেন।আমি কাউখালী উপজেলাবাসীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
তাই আগামী ৩১মার্চ চশমা মার্কায় ভোট দিয়ে কাউখালী উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিবেন।আমি সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলটনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ
রবিউল হাসান রবিন,
শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।
আমিনুর রশীদ মিলটন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি । বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভ‚তপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ।
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে সম্ভাব্য প্রার্থীরা চাঙা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাকসুর সাবেক জি,এস আওয়ামীলীগ নেতা আমিনুর রশীদ মিলটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। তার শোভাযাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে।
কাউখালী উপজেলায় রবিবার চিরাপাড়া, বেকুটিয়া,নতুন বাজার, শিয়ালকাঠী,চৌরাস্তা,তালুকদার হাট, কাউখালী বন্দর, আমরাজুড়ি, কাঠালিয়া, জয়কুল, বিড়ালজুড়ি, কেউন্দিয়া এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।
আমিনুর রশীদ মিলটন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি । বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভ‚তপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ।
কাউখালীতে বই পাঠের আড্ডা
- মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করছেন ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু। পিরোজপুর কাউখালীর মানুষের কাছে তিনি পরিচিত একুশের ফেরিওয়ালা নামে। খসরু এ মহতী কাজ শুরু করেছেন একেবারেই স্বপ্রণোদিত হয়ে। তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করছেন একুশের ইতিহাস, ভাষা-সংগ্রামীদের তথ্য। নিজের অর্থেই তৈরি করেছেন পান্ডুলিপি। কাউখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিনা মূল্যে বিতরণ করছেন ওই পান্ডুলিপি।
আঃ লতিফ খসরুর একুশের পান্ডুলিপিতে স্থান পেয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস আর ভাষাশহীদদের পরিচিতি। এ ছাড়া একুশ নিয়ে পত্র-পত্রিকায় প্রাশিত প্রতিবেদনের প্রচুর কাটিং ও ছবি সংগ্রহ করে তৈরি করেছেন একুশের পান্ডুলিপি ভাষার মাসকে সামনে রেখে রবিবার সকালে কলেজের শহীদ মিনারের বেদিতে পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে কাউখালীর কথা সাহিত্যিক আফরজা মুন্নির লেখা ছিত মহলের দিনগুলি নামক বই তুলে দেন আঃ লতিফ খসরু। শিক্ষার্থীরা বসে যায় বই পাঠের আড্ডায়।
এ ব্যাপারে মো আবদুল লতিফ খসরু বলেন মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসেবে স্বীকৃত। মাতৃভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে যাঁরা শর্হীদ হয়েছেন, তাঁদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কাজ করছি আমি। আমি বিশ^াস করি, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ শৃষ্টি করার লক্ষে ভাষার মাসে আমার এই বই বিতরন। আমি মনে করি এতেকরে পাঠকরা বই পড়তে আগ্রহী হবেন। কাউখালীর কথা সাহিত্যিক আফরোজা মুন্নি বলেন একুশ আমাদের মাথা উচু করতে শিখায়। তাই ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের খসরুর এই উদ্দ্যোকে আমরা স্বাগত জানাই।
কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আঃ লতিফ খসরু যে উদ্যোগ নিয়েছেন তা সবার কাছেই গ্রহণযোগ্য। এ কাজের মাধ্যমে নতুন প্রজন্ম বই পড়তে উদ্বুদ্ধ হবে। তিনি আরো বলেন কাউখালী আঃ লতিফ খসরু এই বয়সেও এলাকার সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়। ভাষার মাসে তিনি নতুন প্রজ¤েœর শিক্ষার্থীদের ভাষা সংগ্রামের ইতিহাস জনাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। স্ব-প্রণোদিত হয়ে এমন মহতী কাজ করার মানুষ আমাদের খুবই কম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)











