বুধবার, ২২ মার্চ, ২০১৭

 কাউখালীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা



পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এ সময় কাউখালী থানা পুলিশ,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও ক্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।জানাগেছে,কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন,২০০৯ এর বিভিন্ন অপরাধে খান স্টোর,মানিক স্টোর,প্রিয়াংকা হোটেল, বিসমিল্লাহ হোটেল,আল-আমিন হোটেল এবং মিজান বেকারীসহ ছয়টি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

                           কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত




পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার রবিবার(১৯ মার্চ) বিকেলে সমাপ্ত হয়েছে।উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর- গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সিকদার প্রমুখ।

এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি স্টল অংশ নেয়। এ মেলায় ৫৮ জন কৃষক-কৃষানীকে পুরুস্কৃত করা হয় । উল্লেখ্য, গত বৃহস্পতিবার( ১৬ মার্চ )চার দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

                   কাউখালী কলেজ মাঠে দর্শকদের মন মাতাবেন
                            তানভীর তারেক ও তার সঙ্গীরা

রবিউল হাসান রবিন।।
কাউখালী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে বৃহস্পতিবার(১৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে। কলেজের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু এম,পি।
বিকেলেকনসার্টে অংশ নিবেন এ সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী, মিউজিক কম্পোজার তানভীর তারেক ।
একটি গন্ধমের লাগিয়া..., গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান....., সাধের লাউসহ জনপ্রিয় গানের গায়ক পপশিল্পী জানে আলম ।
হাল আমলের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন সহ দেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা।
তানভীর বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক। একইসঙ্গে ইত্তেফাকের বিনোদন বিভাগের প্রধান। বাংলাদেশের বিখ্যাত সব কন্ঠশিল্পীরা তার সুরে গান করেছেন। বেশ কয়েকটি এ্যালবাম বের হয়েছে তার। বেশ কয়েকটি সিনেমার জন্যও গান কম্পোজ করেছেন তানভীর। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় টিভি শোর উপস্থাপক। একুশে টিভিরঅন্যতম শো মিডিয়া গসিপও তিনি উপস্থাপনা করেন।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

কাউখালীতে  ইউপি চেয়ারম্যান মিলটনকে গনসংবর্ধনা

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফায় নির্বাচিত  চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন  স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আয়োজনে ১১ দিনের মালয়েশিয়াসহ কয়েকটি দেশে সরকারী সফর শেষে নিজ এলাকায় প্রত্যাবর্তন করায় বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে  এলাকাবাসী।
 রবিবার বিকেলে কাউখালী সদও ইউনিয়নবাসীর উদ্যোগে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে এই গনসংবর্ধনা  দেওয়া হয়।
ডাঃ আলী হোসেন এরসভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইয়ুম,অ্যাডভোকেট এম,এ আউয়াল,যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক অলোক কর্মকার,সাধারন সম্পাদক নাসির তালুকদার,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম কুমার দাস,প্রাথমিক শিক্ষক সমিতির লিটন কৃষ্ণ কর,মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার,শ্রমিক লীগের সভাপতি আঃ মান্নান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন,সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।এর আগে বরিশাল বিমান বন্দররে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পওে মাইক্রো- দু’শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা সহকাওে কাউখালীতে আসার পথে গাবখান ব্রীজ,রাজাপুর মেডিকেল মোড় এবং নৈকাঠীতে পথসভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

                                        কাউখালীতে মুসলিম এইড-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে 

                                                          সেলাই মেশিন ভ্যান ও গরু ছাগল বিতরন

কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে শুক্রবার সকালে  মুসলিম এইড বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্যোগে দশজন হত দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করতে রিক্সা ভ্যান, সেলাইমেশিন,গরু ও ছাগল বিতরন করা হয়।
শিয়ালকাঠী চৌরাস্তায় বিতরনকালীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।বক্তব্য রাখেন মুসলিম এইড শাখা ব্যবস্থাপক শাহীন ইসলাম,কর্মকর্তা মোঃকামাল হোসেন,ইউপি সদস্য আবুল বাশার সিকদার প্রমূখ।
বক্তরা বলেলেন মুসলিম এইড দারিদ্র বিমোচনে হতদরিদ্র মানুষের জীবিকায়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।



সোমবার, ২ মে, ২০১৬

                                

                        বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় চাই, এর দাবিতে
                                 রাজপুরের নৈকাঠীতে মানববন্ধন

“বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় চাই” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি বাসষ্ট্যান্ড সড়কে গতকাল সোমবার বিকাল ৫টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 বেকুটিয়া বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বেকুটিয়া সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও কাউখালী উপজেলা আ‘লীগের সভাপতি এ্যাড.এম নুরুল হক, সদস্য সচিব ও উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাংবাদিক রফিকুল ইসলাম, গৌতম কুমার দাস, শরিফুল আযম সোহেল, প্রমুখ।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬



পিরোজপুরে বেকুটিয়া  সেতু প্রস্তাবিত স্থানে  নির্মাণের দাবি মানববন্ধন সমাবেশ অব্যাহত


পিরোজপুরের কাউখালীর কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে প্রস্তাবিতচীন-বাংলাদেশ ৮ম মৈত্রী  বেকুটিয়া সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে কাউখালীতে এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহা-সড়কে প্রায় দু কিলোমিটার দীর্ঘ  ঘন্টাব্যাপী মানবন্ধনে উপজেলার সর্বস্তরের সহ¯্রাধিক জনতা অংশ নেন
মানববন্ধন শেষে বেকুটিয়া বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সুনিল কুন্ডু, ইউপি চেয়ারম্যান  সিকদার মোঃ দেলোয়ার হোসেন, জেলা ইউনাইটেড কমিউনিস্ট পার্টিও  সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল, শিক্ষক নেতা গৌতম কুমার দাস, জেপি নেতা প্রভাষক হারুন আর রশীদ, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রমুখ
বক্তারা করেন, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট-মংলা-খুলনা মহাসড়কের কঁচা নদীর ওপর প্রায় হাজার ৪৮০ মিটার দীর্ঘচীন-বাংলাদেশ ৮ম মৈত্রী  সেত নির্মাণে ৩শ মিলয়ন ইউয়ান-এর একটি অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে গত৭ এপ্রিল বৃহস্পতিবার হঠাৎ করে বিশেষ কোন মহল বেকুটিয়ার প্রস্তাবিত স্থানের ওই সেতু স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এর কোন ব্যত্যয় ঘটলে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে