বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

                                   জাতির পিতার ছবি আকল প্রতিবন্দ্বী শিশুরা



শোকাবহ আগষ্ট মাসে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মুজিব চত্বরে গতকাল মঙ্গলবার বিশ জন বাক-প্রতিবন্দ্বী শিক্ষার্থী ও ছিন্নমুল শিশুদের অংশ গ্রহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার বাক-প্রতিবন্দ্বী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এই আয়োজন করেন এবং প্রতিবন্দ্বী শিক্ষার্থী ও ছিন্নমুল শিশুদের হাতে কাগজ ও রং পেন্সিল তুলে দেন। । চিত্রাঙ্গন প্রতিযোগীতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। পরে আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক সুব্রত রায়, বিশিষ্ট চিত্র শিল্পী পরিমল বড়াল, কাউখালী কিন্ডাার গার্ডেনের অধক্ষ আশুতোষ মিস্ত্রী প্রমুখ।

শনিবার, ২ আগস্ট, ২০১৪

                         কাউখালীতে বাসের চাকায় পিষ্ট

                                      মাদরাসা ছাত্রী নিহত


পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী পরিবহন বাসের চাপায় বিউটি আক্তার (১২)নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। আজ শ,ুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কাউখালী-ঝালকাঠি আঞ্চলিক সড়কের বাশুরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্রী বিউটি কাউখালী সদর ইউনিয়নের চরবাশুরি গ্রামের কৃষক হারুন হাওলাদারের মেয়ে। সে কাউখালী শহরের ইসলামী কমপ্লেক্স আলিম মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী। মেয়েটি ওই সড়ক দিয়ে হেটে গ্রামের বাড়ি ফিরছিল। পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক বাসটি আটক করেছে। বাস চালক পলাতক।
থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে,ঢাকাগামী পরিবহন বাস হানিফ পরিবহন(নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৮১৭)কাউখালী বাস স্টা- থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৮টা ৪০ মিনিটে বাসটি  কাউখালী-ঝালকাঠি আঞ্চলিক সড়কের বাশুরি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমকে সাইড দিতে গিয়ে সড়কে হেটে আসা বিউটি আক্তারকে চাপা দেয়। এসময় বামের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনস্থলে নিহত হয়।
বিক্ষুব্দ গ্রামবাসি ঘাতকবাটিকে ধাওয়া করে আটক করে ভাংচুর করে। এসময় বাস চালক পালিয়ে যায়। পুলিশ থবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বিউটির লাশ উদ্ধার করে । পুলিশ ঘাতক বাসটি জনতার কবল হতে উদ্ধার করে আটক করে পুলিশ।
এঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

     কাউখালীতে মেধাবী ও কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

শনিবার স্থানীয় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাদ্রমিক স্তরের ৫০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়
অনুষ্ঠানে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনফাউন্ডেশনের চেয়ারম্যান কে.এম আব্দুল করিমের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেযারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, থানার অফিসার ইনচার্জ মোঃ সুলতান মাহমুদ, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা সাদিয়া করিম, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশদি মিল্টন, সমাজে সেবক আবদুল লতিফ খসরু,উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নিরব মল্লিক প্রমুখ
ঈদ পূনর্মিলনী  অনুষ্ঠানের পরে ৫০জন মেধাবী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়এসময় তাদের পবিত্র কোরান শরীফ, ফুল ও অভিধান উপহার সামগ্রী তুলে দেয়া হয়

সোমবার, ২৮ জুলাই, ২০১৪


                              কাউখালী সংবাদের পাঠকদের ঈদ শুভেচ্ছা

পাঠকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ! শুরু থেকেই গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু দেয়ার চেষ্টা করে যাচ্ছে কাউখালী সংবাদ.কম !
পাঠকরাই একটা সংবাদমাধ্যমের প্রাণ ভোমরা পাঠকের ভালবাসা না পেলে কোন গণমাধ্যম টিকতে পারে না; তা হোক বিশাল বাজেটেরঅন্যদিকে পাঠকের চাহিদা পূরণ করে, তাদের ভালবাসা অর্জন করতে পারলে যৎসামান্য বাজেটের একটা গণমাধ্যমও হাঁটি হাঁটি পা পা করে পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে
এ প্রক্রিয়ায় প্রতিনিয়ত ‌‌'ভুল' থেকে শিক্ষা নিয়ে নিজেদের শোধরানোর চেষ্টা করছি আমরাএ ব্যাপারে পাঠকদের একটু ধৈর্য ধরার আহবান জানাচ্ছিএর পাশাপাশি অবসরে নতুন এই সাইট নিয়ে ঘাঁটাঘাঁটির আহবান জানাচ্ছিএতে করে প্রিয় পাঠকরা শুধু পড়া নয়, দেখার ও শোনার অনেক কিছু আবিষ্কার করতে পারবেন এবং এর উন্নয়নে আমাদের পরামর্শ দিতে পারবেন 

পরিশেষে  এই সাইট ভাল লাগলে তা আপনার প্রিয়জনকে জানানোর পাশাপাশি লাইক দেয়াসহ ভাললাগা নিউজটি শেষার দেয়ারও আহবান জানাচ্ছি

                                                                 কাউখালী প্রেস কাব

                                          রবিন সভাপতি রফিক সম্পাদক

পিরোজপুরের কাউখালী প্রেস কাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রবিউল হাসান রবিন(ইত্তেফার্ক) সভাপতি ও মো. রফিকুল ইসলামরফিক(আমারদের অর্থনীতি) সাধারণ সম্পাদকনির্বাচিত হয়েছেন। এর আগে বার্ষিক সাধারন সভায় বত্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধিদেবদাস মজুমদার, মানব জমিন প্রতিনিধি মো. কামরুজ্জামান খান, ভোরের কাগজ প্রতিনিধি মো. নূরুল হুদা বাবু প্রমূখ। পরে ১৫ সদস্য বিশিষ্ট কাউখালী প্রেসকাব কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


কাউখালীতে শেষ হল তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা

পিরোজপুরের কাউখালী  উপজেলায় নাগরিক সেবা ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন দিন ব্যাপী  ডিজিটাল মেলা মঙ্গলবার (১৭ জুন) শেষ হয়েছে
প্রশাসনের উদ্যোগে সকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়াম্যান ফাতেমা ইয়াসমিন পপি, অধ্যক্ষ মোঃ সায়েদুর রহমান, ইউপি চেয়ারমান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ


মেলায় ১৩টি স্টলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওর সেবা সমূহ উপস্থাপন করা হয়মেলায় প্রথম স্থান অধিকার করে কাউখালী সদর ইউনিয়ন, দ্বিতীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন, তৃতীয় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়

কাউখালীতে দর্শক মাতালেন কোজআপ তারকা রিংকু

পিরোজপুরের কাউখালীতে দর্শক মাতালেন টিভি তারকা কোজআপ তারকা রিংকু  ‘এতো সবি কানার হাট বাজার’, ‘পাগলা ঘণ্টা’, ‘একতারাকে সঙ্গে নিয়ে’ ‘লোকে বলে, লালন কি জাত সংসারে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘বাড়ির পাশে আরশি নগর’‘হাওয়ার গাড়ি’ প্রভৃতি। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে কাউখালীর হাজারও  দর্শক মাতালেন সময়ের জনপ্রিয় কোজআপ তারকা রিংকু এ সময় তাকে সঙ্গ দিয়ে গল্প আর গানে গানে আনন্দে ভাসিয়ে দেন মম। শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ১২৪ তম তিরোদান উৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘ ২দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কোজআপ তারকা রিংকুসহ দেশবরণ্য লালন শিল্পীরা অংশ গ্রহন করে।পিরোজপুরের কাউখালীর লোকনাথ মন্দির প্রাঙ্গনে। বুধবার বিকাল থেকে শুর হওয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম,ভাইসচেয়ানম্যান কামরুজ্জামান মিঠ,মহিলা ভাইস চেযারম্যান ফাতেমা ইয়াসমিন পপি উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে গভীর রাত পর্যন্ত। হাজারও মানুষকে আনন্দ দিতে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শিল্পীরা। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন