বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪

কাউখালীতে নবীণ শিশু শিক্ষার্থীদের বরণ



পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান  গতকাল বৃহস্পতিবার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক স্তরের নবীণ শিক্ষার্থীদের  মানসিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে স্থানীয় বিদ্যোৎসাহী ও সমাজসেবক আব্দুল লতিফ খসরুর উদ্যোগে এ নবীণ শিশু শিক্ষার্থী বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পল্টন।
বক্তব্য দেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান  আমিনুর রশিদ মিল্টন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জোমাদ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মাহামুদ খান খোকন, অভিভাবক রফিকুল ইসলাম, শিক্ষক লিটন কর, বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মো. মাসরাফিন হোসেন আপন, প্রথম শ্রেণির ছাত্র শোভন শীল প্রমুখ।
অনুষ্ঠানে নবীণ শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীণ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম ও শিক্ষা উপকরণ  বিতরণ করা হয়

শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪

কাউখালীতে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ


পিরোজপুর কাউখালীতে আমরাজুড়ীর চড়ে বাকপ্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর প্রতিবন্ধি পাঠশালার ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোসাহী সমাজ সেবক কাউখালীর আঃ লতিফ খসরু, ২নং আমাজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, আবাসন প্রকল্পের সভাপতি পরিমল কুন্ডু ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পিরোজপুরের কাউখালীতে‘দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখেই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার  বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা  আয়োজন করা হয়।সকালে কাউখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে  আয়োজিত সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহাফুজুর রহমান শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আঃশহীদ, আওয়ামীলীগ নেতা শাহ মোঃকাইউম, সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, পলাশ সিকদার,ছাত্রলীগের সাধারন সম্পাদক ইউনুস খান ,সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান মিঠু,মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০১৪


কাউখালীতে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে ২৫০ জন দরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা চত্বরে শীত্রবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনপ্রমুখ।

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

কাউখালীর ওসির অপসারনের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে   ব্যবসায়ী জাহাঙ্গীর কবীর বুলু ও তার পরিবারের সদস্যদের হয়রানীর প্রতিবাদে থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুব উল আলমের অপসারন দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় থানার সম্মুখে মুজিব চত্ত্বরে  মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠু, মহিলা পরিষদ নেত্রী মুকুল বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহাফুজুর রহমান শাওন, সাধারণ সম্পাদক ইউনুস খান সহ কাউখালী সর্বস্তরের জনসাধারন স¦তঃস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করে।

কাউখালীতে নববর্ষে বই নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা


নতুন বছরের দ্বিতীয় দিনেই কাউখালীতে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বৃহ¯পতিবার  পাঠ্যবই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে বই হাতে বাড়ি ফিরেছে। কাউখালী সরকারী বালক  বিদ্যালয়  ও সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব  । অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃসালাম,প্রাথমিক শিক্ষা অফিসার আঃ হক, সদর ইউপিচেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,প্রধান শিক্ষক সুব্রত রায়,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকনপ্রমুখ।